ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শীতের প্রস্তুতিতে ওয়ালটনের নতুন স্মার্ট গিজার, কেটলি ও কম্বো রুম হিটার এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে—আর নয়: প্রধানমন্ত্রী জয়পুরহাটে ক্ষুদ্র ও অসচ্ছল ব্যবসায়ীদের মধ্যে পণ্যসামগ্রী বিতরণ ঝালকাঠিতে বিএনপি কার্যালয়ে আগুন, আসবাবপত্র পুড়ে ছাই ব্লক রেইড ও চিরুনি অভিযানে ১০৭ জন গ্রেপ্তার, তালিকায় নাহিদ-জ্যোতিকা ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক সিলেটে ভোরে দাঁড়িয়ে থাকা চার বাসে আগুন মায়ানমারে সিমেন্ট পাচারের সময় আটক ৯ ঝালকাঠিতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, হেলপার নিহত, আহত ২৫ ‘আকভান’-এর প্রভাবে ঢাকাসহ বিভিন্ন স্থানে বৃষ্টি, পাঁচ দিন থাকতে পারে

এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে—আর নয়: প্রধানমন্ত্রী

লালমনিরহাট প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:১৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে সহিংসতা, নৈরাজ্য ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব কর্মকাণ্ড আর বরদাশত করা হবে না জানিয়ে তিনি বলেছেন, ‘এনাফ ইজ এনাফ; যথেষ্ট হয়েছে, আর নয়। তাদের সমুচিত জবাব দিতে হবে।’ একই সঙ্গে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খালের পুনঃখননকাজের উদ্বোধন শেষে আয়োজিত এক সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, বাংলাদেশের মানুষ আর গুম-খুনের রাজনীতি দেখতে চায় না। তারা নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করতে চায়। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে গণতান্ত্রিক সব রাজনৈতিক দলের ঐক্য প্রয়োজন। এ জন্য ২০২৪ সালের মতো আবারও ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে।

সহিংসতা ও নাশকতার প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, ‘এনাফ ইজ এনাফ; যথেষ্ট হয়েছে। তাদের সমুচিত জবাব দিতে হবে।’ জনগণ ও দেশের ভবিষ্যৎ নিয়ে কেউ যাতে ছিনিমিনি খেলতে না পারে, সে জন্য সন্ত্রাস ও হত্যার রাজনীতির বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশ যখন উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে, তখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। তাঁর অভিযোগ, ১৬ বছর ধরে যারা জনগণের বুকে বন্দুক তাক করে ক্ষমতায় ছিল, তারা আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

তিনি বলেন, ‘যে দেশে তারা পালিয়ে গেছে, সেই দেশই তাদের প্রভু। তাদের প্রভুদের খুশি করতে তারা আবারও ষড়যন্ত্র করছে।’

তারেক রহমানের অভিযোগ, ছাত্র-জনতা জীবন দিয়ে যে অধিকার প্রতিষ্ঠা করেছিল, ষড়যন্ত্রকারীরা তা কেড়ে নিতে চায়। দেশ ছেড়ে পালিয়ে গিয়েও তারা অগ্নিসন্ত্রাস ও হত্যাকাণ্ড চালাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

দেশের মানুষের নিরাপত্তা, গণতান্ত্রিক অধিকার রক্ষা এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন প্রধানমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে—আর নয়: প্রধানমন্ত্রী

সংবাদ প্রকাশের সময় : ০৫:১৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬