ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানুষের চেয়েও দ্রুত সিদ্ধান্ত নেয় কাক, গবেষণায় বিস্মিত বিজ্ঞানীরা রোহিঙ্গাদের উপর ‘রাষ্ট্রীয় গণহত্যা’, আন্তর্জাতিক আদালতে দোষী মায়ানমার ঢাকা-পাবনা রুটে চালু হলো সরাসরি আন্তঃনগর ট্রেন ১২ দিনে ৭৪ পরিবহনে আগুন, নাশকতার নেপথ্যে কারা? আন্দোলন, গণভোট ও পালাবদল: গণতন্ত্রের সোনার হরিণ কি সত্যিই অধরা? সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে ছাত্রদলের বিক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে ৭ কেজি গাঁজা উদ্ধার, একজন আটক সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে আ.লীগের রক্ততৃষ্ণা এখনো মেটেনি, একের পর এক নাশকতা করছে: রিজভী আমতলীতে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ১২

দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে টাঙ্গাইলে যুবদলের বিক্ষোভ

মোঃ মশিউর রহমান, টাঙ্গাইল
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৫১:৫০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী ফ্যাসিবাদ, নৈরাজ্য ও পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে—এমন অভিযোগ তুলে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। কর্মসূচি থেকে ওয়ার্ড, পাড়া-মহল্লা ও ইউনিয়ন পর্যায়ে নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদের নেতৃত্বে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা।

সমাবেশে বক্তব্য দেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য আবদুল্লাহ হেল কাফি শাহেদ, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন মালা, যুগ্ম আহ্বায়ক সৈয়দ হাবিবুল আলম শাতিল, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার কবিরুজ্জামান কবির ও সদস্যসচিব ইকবাল তালুকদার।

এ ছাড়া বক্তব্য দেন শহর যুবদলের আহ্বায়ক রাশেদ খান সোহাগ, সদস্য মীর মাজেদুর রহমান সজিব এবং জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান উজ্জ্বল।

বক্তারা অভিযোগ করেন, আওয়ামী ফ্যাসিবাদ, নৈরাজ্য ও পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। এ ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সজাগ থাকার পাশাপাশি তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সতর্ক ও সংগঠিত থাকার আহ্বান জানান তাঁরা।

কর্মসূচিতে জেলা যুবদল এবং বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে টাঙ্গাইলে যুবদলের বিক্ষোভ

সংবাদ প্রকাশের সময় : ১০:৫১:৫০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬