ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ডা. জুবাইদা রহমানের বিদেশ যাওয়ার পথে বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গায় নতুন অতিরিক্ত পুলিশ সুপার বাড়ি ফেরার পথে ট্রলির ধাক্কায় প্রাণ গেল দলিল লেখকের ফাহিম সালেহের নামে ব্র্যাক ইউনিভার্সিটিতে স্কলারশিপ ও উদ্যোক্তা তহবিল নড়াইলের বেন্দারচরে বাড়িঘরে আগুন-যা ঘটেছিলো সেদিন হাসিনার ষড়যন্ত্রের সুযোগ নিচ্ছে দেশীয় সন্ত্রাসীরা: জহির উদ্দিন স্বপন মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে চায় সরকার: জুবাইদা রহমান ২০৩১ বিশ্বকাপের অন্তত একটি সেমিফাইনাল বাংলাদেশে চায় বিসিবি জাতীয় ঐক্য চাইলে বিএনপিকে আগে ভুল শুধরে নিতে হবে: নাহিদ ইসলাম

বড়দিন উপলক্ষে প্রধানমন্ত্রীর ৩ কোটি টাকা অনুদান

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:১১:২২ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ২২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন (ক্রিসমাস) উদ্‌যাপন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ নভেম্বর) সচিবালয়ে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর অনুমোদনে এ অনুদানের পরিমাণ গত বছরের তুলনায় ১ কোটি টাকা বাড়ানো হয়েছে। গত বছর বড়দিন উদ্‌যাপনে খ্রিস্টান সম্প্রদায়কে ২ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছিল। এবার তা বাড়িয়ে ৩ কোটি টাকা করা হয়েছে।

চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, সংসদ সদস্য ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান আন্না মিনজ এবং ট্রাস্টের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জন গমেজসহ সম্প্রদায়ের প্রতিনিধিরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়দিন উপলক্ষে প্রধানমন্ত্রীর ৩ কোটি টাকা অনুদান

সংবাদ প্রকাশের সময় : ১২:১১:২২ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬