ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর আলম সাময়িক বরখাস্ত শুধু পড়ালেখা নয়, খেলাধুলা ও শিল্প-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী পঞ্চগড়ে ভিডিপির মৌলিক প্রশিক্ষণ শেষে বিতর্ক প্রতিযোগিতা, বিজয়ী ভজনপুর কলেজ পদত্যাগ করলেন বিএনপির এমপি ওসমান ফারুক গণতন্ত্রের জন্য ভাসানীর সংগ্রাম আমাদের পথচলার প্রেরণা: প্রতিমন্ত্রী টুকু জলবায়ু ক্ষতি মোকাবিলায় ঋণ নয়, শর্তহীন অর্থায়নের দাবি লক্ষ্মীপুরে জুলাই আন্দোলনের হত্যা মামলায় গ্রেপ্তার সাঈদ খোকন স্কুলের পরিত্যক্ত কক্ষে গান পাউডার, মিলল ৫০ ককটেল সদৃশ বস্তু স্থানীয় নির্বাচনে মাঠে নামছে এনসিপি, আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা

রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর আলম সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৪০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার পুলিশ সুপার (এসপি) মো. জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে।

মো. জাহাঙ্গীর আলম চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।

গত রোববার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা প্রজ্ঞাপনে তাঁর সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়। মঙ্গলবার (১৭ নভেম্বর) মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, এসপি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, গত ১৪ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম নগরের নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে অবস্থিত পুলিশ অফিসার্স মেস থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সরকারি চাকরি আইন অনুযায়ী, ১৪ নভেম্বর থেকেই মো. জাহাঙ্গীর আলমকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন বিধি অনুযায়ী তিনি খোরপোষ ভাতা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর আলম সাময়িক বরখাস্ত

সংবাদ প্রকাশের সময় : ০৬:৪০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬