ঢাকা ০৮:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিশুদের অতিরিক্ত স্ক্রিন-টাইম কি বাড়াচ্ছে হৃদ্‌রোগের ঝুঁকি? নাশকতার রাজনীতি গণতন্ত্রের জন্য হুমকি মাথা ঘোরা ও শরীর দুর্বল? রক্তে সোডিয়াম কমার পেছনে থাকতে পারে ৫ কারণ পাঁচ দিনের পূর্বাভাস: কমতে পারে তাপমাত্রা, লঘুচাপের সম্ভাবনা সরকারি ব্যয়ে লাগাম, গাড়ি কেনা ও বিদেশে প্রশিক্ষণ বন্ধ এরদোয়ানের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে দুই দফা অভিযানে সাড়ে ১১ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২ যশোরে প্রাইভেটকারে লুকানো ৬ হাজার ইয়াবা উদ্ধার, আটক মাদক কারবারি ষষ্ঠ-দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা, নতুন পাঠ্যক্রম ২০২৭ সালে ডেঙ্গুর হটস্পট ঝালকাঠি শহরের ৯ এলাকা, বাড়ছে উদ্বেগ

প্রতিদিন হাসপাতালে ভর্তি ৪০–৫০ রোগী

ডেঙ্গুর হটস্পট ঝালকাঠি শহরের ৯ এলাকা, বাড়ছে উদ্বেগ

ঝালকাঠি প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:১৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠিতে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। প্রতিদিনই নতুন রোগী শনাক্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন। চলতি মৌসুমে জেলায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় জনমনে বাড়ছে আতঙ্ক।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ঝালকাঠিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ২ হাজার ৯১২ জন। এ সময়ে প্রাণ হারিয়েছেন ১০ জন। জেলা শহরের ৯টি এলাকাকে ডেঙ্গুর উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

হাসপাতালগুলোতেও বাড়ছে রোগীর চাপ। বর্তমানে ঝালকাঠি সদর হাসপাতালে ১৪ জন, রাজাপুরে ১৪ জন, নলছিটিতে ৭ জন এবং কাঁঠালিয়া হাসপাতালে ৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্যমতে, প্রতিদিন গড়ে ৪০ থেকে ৫০ জন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। চিহ্নিত ঝুঁকিপূর্ণ এলাকার বাইরেও নতুন রোগী শনাক্ত হওয়ায় সংক্রমণের বিস্তার নিয়ে উদ্বেগ রয়েছে।

চিকিৎসকদের ধারণা, নভেম্বরের শেষ দিকে অথবা ডিসেম্বর নাগাদ ডেঙ্গু পরিস্থিতির উন্নতি হতে পারে। তবে জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।

ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান সানি বলেন, জ্বর দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রতিদিন হাসপাতালে ভর্তি ৪০–৫০ রোগী

ডেঙ্গুর হটস্পট ঝালকাঠি শহরের ৯ এলাকা, বাড়ছে উদ্বেগ

সংবাদ প্রকাশের সময় : ০৯:১৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬