ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রচারণাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী প্রত্যর্পণ চুক্তির আওতায় হাসিনাকে দেশে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন খুলনার শতরূপা জয়পুরহাটে গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার দাবিটি গুজব, এসপির সতর্কতা কিশোর অপরাধ ও মাদক ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠানে নজরদারি বাড়ানোর তাগিদ টুকুর দুদকের দুই মামলার আসামি শহিদুলের রাণীশংকৈলে বদলি, স্থানীয়দের উদ্বেগ অফিস করেন না কর্মকর্তা,ভোগান্তিতে সেবাগ্রহিতারা নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩ গণতন্ত্রকামী মানুষের প্রতিবাদের প্রতীক শহীদ নূর হোসেন মাদ্রাসার লাইব্রেরিতে আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী; আইসিইউতে ৪

প্রত্যর্পণ চুক্তির আওতায় হাসিনাকে দেশে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৩৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারত থেকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে চায় সরকার। তবে শেখ হাসিনা নিজেই দেশে ফিরতে চাইছেন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তাঁর মতে, এ ক্ষেত্রে হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কোনো আইনি জটিলতা হওয়ার কথা নয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে সচিবালয়ে সরকারের কর্মকাণ্ড নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব কথা বলেন ডা. জাহেদ উর রহমান।

আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) অর্থের উৎস ও সাম্প্রতিক নাশকতার প্রসঙ্গ তুলে উপদেষ্টা বলেন, দলটির কাছে প্রচুর অর্থ রয়েছে। এ অর্থ ব্যবহার করে তারা বাসে আগুন দেওয়া ও ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটাচ্ছে। এসব ঘটনায় জনসাধারণের মধ্যে কিছুটা হলেও ভীতি তৈরি হচ্ছে।

তিনি বলেন, বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। দুষ্কৃতকারীরা বিচারের আওতায় এলে এ ধরনের ঘটনা কমে আসবে।

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় এ পরিস্থিতিতে কেউ দলটির নামে বা পরিচয়ে দলীয় কার্যক্রম পরিচালনা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রত্যর্পণ চুক্তির আওতায় হাসিনাকে দেশে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ

সংবাদ প্রকাশের সময় : ০৪:৩৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬