সংবাদ শিরোনাম ::
৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে দেশ পথ হারাবে না: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১১:১৪:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News) ফিডটি
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ৭ নভেম্বরের চেতনায় নতুন প্রজন্ম ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ আর কখনো পথ হারাবে না।
শনিবার (৭ নভেম্বর) সকালে রাজধানীর বনানী আর্মি স্টেডিয়ামে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
দিবসটি উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে নতুন মাত্রা যোগ হয়।























