ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকীতে দড়াটানা মসজিদে দোয়া মাহফিল ৭ নভেম্বরের চেতনাই হোক বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণের প্রেরণা: প্রধানমন্ত্রী দুর্নীতি, বৈষম্য ও ষড়যন্ত্রের অবসানে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম পরিবর্তন, বাদ জাতীয় চার নেতার নাম বিএনপি আওয়ামী লীগ পুনর্বাসনের প্রকল্প নিয়েছে: নাহিদ ইসলাম হামের উপসর্গ নিয়ে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩১৪ যমুনার দুর্গম চরে হেকমতের হুমকিতে অবরুদ্ধ পরিবার, নিরাপত্তাহীনতায় দিন কাটছে হয়রানি না থাকলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম: মাসুদুজ্জামান ঝালকাঠিতে শিশুদের জন্য বিনামূল্যে বিশেষ চিকিৎসা ক্যাম্প

তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকীতে দড়াটানা মসজিদে দোয়া মাহফিল

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৫৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী প্রয়াত তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর রুহের মাগফিরাত কামনায় যশোরের দড়াটানা জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ আসর পারিবারিক উদ্যোগে আয়োজিত এ মাহফিলে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতা, আলেম, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

দোয়া ও মোনাজাতের আগে যশোরের বিশিষ্ট আলেমরা তরিকুল ইসলামের রাজনৈতিক জীবন ও জনসম্পৃক্ততার নানা দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন। বক্তারা বলেন, কাজের মাধ্যমে তরিকুল ইসলাম এ অঞ্চলের মানুষের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সঙ্গে তাঁর আন্তরিক সম্পর্ক ছিল। বিশেষ করে যশোরের আলেম সমাজের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল অত্যন্ত নিবিড়। তিনি আলেমদের সম্মান করতেন, তাঁদের প্রয়োজনে আন্তরিকভাবে সাড়া দিতেন এবং সব শ্রেণি-পেশার মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়াতেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা ইমাম পরিষদের সিনিয়র সহসভাপতি মাওলানা মুফতি আব্দুল মান্নান, জেলা ফতোয়া বোর্ডের সাধারণ সম্পাদক মাওলানা মুফতি আব্দুর রহমান এজাজী, দড়াটানা মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল কুদ্দুস এবং বারান্দিপাড়া মাদ্রাসার শিক্ষক মুফতি শামসুর রহমান। দোয়া মাহফিল পরিচালনা করেন দড়াটানা জামে মসজিদের খতিব মুফতি আমানুল্লাহ কাসেমী।

এতে উপস্থিত ছিলেন তরিকুল ইসলামের কনিষ্ঠ পুত্র, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত; জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান; পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম; স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান; অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ; জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।

এ ছাড়া উপস্থিত ছিলেন যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ আহমেদ ফেরদৌস জাহাঙ্গীর সুমন, সিভিল সার্জন মাসুদ রানা, ডেপুটি সিভিল সার্জন নাজমুস সাদিক, যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন সাফায়াত ও আরএমও আহসান কবির বাপ্পি, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহবুবুর রহমান, সরকারি এম এম কলেজের অধ্যক্ষ অধ্যাপক হারুন অর রশিদ, সরকারি সিটি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুস সালাম আজাদ এবং তরিকুল ইসলামের বড় পুত্র ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শান্তনু ইসলাম সুমিত।

উপস্থিত অন্যদের মধ্যে ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক, যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান ও সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি নজরুল ইসলাম ও মোহাম্মদ ইসহক, তৃণমূল জাগপার কেন্দ্রীয় সভাপতি নিজামউদ্দিন অমিত, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সম্পাদক নুর ইসলাম, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা ও সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন।

এ ছাড়া প্রেস ক্লাব যশোরের সাবেক সম্পাদক আহসান কবির বাবু ও এস এম তৌহিদুর রহমান, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, লেখক ও গবেষক বেনজিন খান, দৈনিক কল্যাণের ভারপ্রাপ্ত সম্পাদক এহসান উদ-দৌলা মিথুন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির যশোর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ মকবুল হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ইবাদত খান, আলেম মুফতি নাসিরুল্লাহ, নাসিব যশোরের সভাপতি সাকির আলী, ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের অধ্যক্ষ জে এম ইকবাল হোসেন, নতুনহাট পাবলিক কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রাশেদ খান এবং জেলা মৎস্য হ্যাচারি মালিক সমিতির সভাপতি জাহিদুর রহমান গোলদারসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকীতে দড়াটানা মসজিদে দোয়া মাহফিল

সংবাদ প্রকাশের সময় : ০৬:৫৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬