ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লক্ষ্মীপুরে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, বিচার দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনায় সার্ভিস চার্জ কার্ড চালু ৬৭ পুলিশ কর্মকর্তার পদোন্নতি, ১২ দেশে কর্মী পাঠাতে কড়াকড়ি ‘নতুন কুঁড়ি স্পোর্টসের’ দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আরিফ হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী কারাগারে সোনামসজিদ স্থলবন্দরে তৃতীয় দিনের কর্মবিরতি, আটকা ৫০০ ট্রাক ডেঙ্গু: সেপ্টেম্বর-অক্টোবরে ৩২২ জনের প্রাণহানি জামালপুরে তামাক চাষ পরিহার করে বিকল্প ফসল চাষে উদ্বুদ্ধ করতে কর্মশালা গ্রাম পুলিশ তৃণমূল পর্যায়ের সরকার: জহির উদ্দিন স্বপন দুই ঈদে টানা ছুটি, ২০২৭ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি

ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনায় সার্ভিস চার্জ কার্ড চালু

ঝালকাঠি প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৫০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি পৌর এলাকার ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার আওতায় আনতে সার্ভিস চার্জ কার্ড চালু করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১টায় পৌরসভার উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। এ সময় ব্যবসায়ীদের হাতে সার্ভিস চার্জ কার্ড তুলে দেওয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, ঝালকাঠিকে পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। এ জন্য নগরবাসী ও পরিচ্ছন্নতাকর্মী—উভয় পক্ষের দায়িত্ব রয়েছে। পরিচ্ছন্নতাকর্মীরা নিয়মিত বর্জ্য সংগ্রহ করবেন, অন্যদিকে ব্যবসায়ী ও নগরবাসীকে নির্ধারিত নিয়ম মেনে বর্জ্য ব্যবস্থাপনায় সহযোগিতা করতে হবে।

তিনি বলেন, সার্ভিস চার্জ কার্ডের মাধ্যমে পরিচ্ছন্নতাকর্মী ও সেবাগ্রহীতাদের মধ্যে সমন্বয় এবং জবাবদিহি নিশ্চিত করা সম্ভব হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় ঝালকাঠিকে পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলা যাবে।

ঝালকাঠি পৌরসভার প্রশাসক জুলিয়া সুকায়নার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবীর এবং ঝালকাঠি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি মো. রেজওয়ানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনায় সার্ভিস চার্জ কার্ড চালু

সংবাদ প্রকাশের সময় : ০৫:৫০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬