ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চীনা বিনিয়োগে মোংলায় নতুন শিল্পকারখানা গড়তে চায় সরকার

বাগেরহাট প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:২০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোংলায় নতুন শিল্পকারখানা গড়ে তোলার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে মোংলা থেকে দেশের উত্তরাঞ্চল পর্যন্ত অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় অবকাঠামো দ্রুত গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরেছেন তিনি। বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ানোর ওপরও গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাগেরহাটের মোংলায় চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) চেয়ারম্যান দাই হেগেনের নেতৃত্বে আসা উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

এর আগে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইনভেস্ট বাংলাদেশ ও সিআরসিসির মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতাবিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

মতবিনিময়কালে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও চীন যৌথভাবে কাজ করতে আগ্রহী। দেশের অর্থনৈতিক উন্নয়নের গতি বাড়াতে আরও বেশি চীনা বিনিয়োগ আকৃষ্ট করা প্রয়োজন। বিশেষ করে মোংলায় নতুন শিল্পকারখানা স্থাপনের মাধ্যমে এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে সরকারের।

তিনি বলেন, মোংলা থেকে দেশের উত্তরাঞ্চল পর্যন্ত অর্থনৈতিক কার্যক্রম আরও গতিশীল করতে পর্যাপ্ত বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে প্রয়োজনীয় অবকাঠামো দ্রুত গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

এ সময় মধ্যপ্রাচ্যে চীনা প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশি জনবল নিয়োগের সুযোগ তৈরিতে সহযোগিতার জন্য প্রতিনিধিদলকে বিশেষ ধন্যবাদ জানান তারেক রহমান।

দিনটিকে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ও আনন্দের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি গড়ে তোলার প্রচেষ্টায় চীনা বিনিয়োগকারীদের অংশগ্রহণ ও সহযোগিতা প্রশংসনীয়।

বাংলাদেশের উন্নয়ন ও অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে চীনা বিনিয়োগকারীদের আরও সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চীনা বিনিয়োগে মোংলায় নতুন শিল্পকারখানা গড়তে চায় সরকার

সংবাদ প্রকাশের সময় : ০৪:২০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬