ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পার্বত্য মন্ত্রণালয়ে দুর্নীতির খতিয়ান তলব, দুই আমলের অনিয়ম খুঁজছে সংসদীয় কমিটি ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্প, বদলাতে পারে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি পর্তুগালের জার্সিতে রোনাল্ডোর পাঁচ রেকর্ড, ভাঙা কি অসম্ভব? রাতে দাঁতে তীব্র ব্যথা? চিকিৎসকের কাছে যাওয়ার আগে যা করবেন একাদশে ভর্তি শিক্ষার্থীদের অনলাইন নিবন্ধন শুরু ১২ নভেম্বর ভুটানকে হারিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের ৭ নভেম্বর ছুটি পেলেন পোশাক শ্রমিকরা সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা, যেভাবে আবেদন করবেন শিশু-কিশোরদের মেধা-প্রতিভায় গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট ও বিস্তর অভিযোগ

সাবেক বিচারপতি মামনুন রহমানের নেতৃত্বে তিন সদস্যের কমিশন

হামের টিকাকাণ্ডে অন্তর্বর্তী সরকারের দায় খুঁজতে তদন্ত কমিশন

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৫৫:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অন্তর্বর্তী সরকারের সময়ে হামের টিকা কেনা ও বিতরণে বিলম্ব, অনিয়ম এবং প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তদন্তে কমিশন গঠন করেছে সরকার। এসব কারণে জনস্বাস্থ্যের ওপর সৃষ্ট বিরূপ প্রভাবের দায় নির্ধারণ করবে কমিশন।

বুধবার (৪ নভেম্বর) হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি মামনুন রহমানকে সভাপতি করে তিন সদস্যের তদন্ত কমিশন গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ বিষয়ে জারি করা প্রজ্ঞাপনে কমিশনকে ৬০ কার্যদিবসের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

১ হাজার ২৬৯ মৃত্যুর প্রেক্ষাপটে তদন্ত

স্বাস্থ্যসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, দেশে হামে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ১ হাজার ২৬৯ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ১০৫ জনের মৃত্যু হয়েছে হামে এবং ১ হাজার ১৬৪ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

চিকিৎসকদের ভাষ্য, নির্ধারিত সময়ে শিশুদের হামের টিকা না দেওয়ার কারণে শিশুমৃত্যুর ঘটনা ঘটছে। টিকা কেনা ও বিতরণে বিলম্বের অভিযোগের পাশাপাশি জনস্বাস্থ্য ব্যবস্থাপনায় প্রশাসনিক ব্যর্থতার বিষয়টিও তাই তদন্তের আওতায় আসছে।

অন্তর্বর্তী সরকারের পুরো সময় খতিয়ে দেখবে কমিশন

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৪ সালের ৮ আগস্ট থেকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত অন্তর্বর্তী সরকারের সময়ে হামের টিকা কেনা ও বিতরণে বিলম্ব, অনিয়ম এবং প্রশাসনিক ব্যর্থতার কারণে জনস্বাস্থ্যের ওপর সৃষ্ট বিরূপ প্রভাবের অভিযোগের দায়দায়িত্ব নির্ধারণে এ কমিশন গঠন করা হয়েছে।

কমিশনের অন্য দুই সদস্য হলেন বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) সভাপতি অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর এবং স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব এ এন এম মঈনুল ইসলাম।

কমিশনকে টিকা কেনা ও বিতরণে বিলম্ব, অনিয়ম এবং প্রশাসনিক ব্যর্থতার কারণ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়দায়িত্ব চিহ্নিত করতে বলা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে সুপারিশ দিতে হবে। কমিশন প্রয়োজন মনে করলে সংশ্লিষ্ট অন্য বিষয়েও সুপারিশ করতে পারবে।

যেকোনো ব্যক্তিকে তলবের ক্ষমতা

তদন্তের স্বার্থে কমিশন বাংলাদেশের যেকোনো স্থান পরিদর্শন করতে পারবে। এ ছাড়া সংশ্লিষ্ট যেকোনো ব্যক্তিকে কমিশনে তলব ও জিজ্ঞাসাবাদ করার ক্ষমতাও দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, স্বাস্থ্যসেবা বিভাগ কমিশনকে সাচিবিক সহায়তাসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেবে। কমিশনের ব্যয় নির্বাহ এবং তদন্তকাজে সহায়তার জন্য স্বাস্থ্যসেবা বিভাগ বা এর অধীন প্রতিষ্ঠান থেকে প্রয়োজনীয়সংখ্যক কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্ব দেওয়া হবে।

কমিশনের তদন্তে টিকা সংগ্রহের সিদ্ধান্ত, ক্রয়প্রক্রিয়া, মজুত ব্যবস্থাপনা, সরবরাহ ও মাঠপর্যায়ে বিতরণের প্রতিটি ধাপে কী ধরনের বিলম্ব বা অনিয়ম ঘটেছে, তা খতিয়ে দেখার সুযোগ রয়েছে। তবে তদন্ত শেষে প্রতিবেদন জমা পড়লেই এসব অভিযোগের প্রকৃত চিত্র ও দায়দায়িত্ব স্পষ্ট হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাবেক বিচারপতি মামনুন রহমানের নেতৃত্বে তিন সদস্যের কমিশন

হামের টিকাকাণ্ডে অন্তর্বর্তী সরকারের দায় খুঁজতে তদন্ত কমিশন

সংবাদ প্রকাশের সময় : ১২:৫৫:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬