ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ২ হাজার ১০ জন

- সংবাদ প্রকাশের সময় : ০৬:০৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যু—দুটিই উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১০ জন। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩৯ জনে।
মঙ্গলবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন ঢাকা বিভাগে—৯৪৩ জন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৪৫, খুলনায় ২৩৫, বরিশালে ২১৯, রাজশাহীতে ২১৯, রংপুরে ৬৫, ময়মনসিংহে ৬০ এবং সিলেটে ২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৪০ হাজার ৯০৯ জন। একই সময়ে মারা গেছেন ৪৩৯ জন।
এ অবস্থায় রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ডেঙ্গু নিয়ন্ত্রণে মশার প্রজননস্থল ধ্বংস ও নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।






















