ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে রিসোর্টে আগুন: আমতলীর একই পরিবারের ৩ জন নিহত জুড়ীতে ৬০০ নারী চা-শ্রমিকের মধ্যে রেইনকোট বিতরণ পাবনায় আমগাছের ডাল কাটতে গিয়ে যুবকের মৃত্যু  আসামি ছাড়াতে ৩০ লাখ টাকা ঘুষ দাবি, পুলিশের বক্তব্য ভিন্ন প্রতিবন্ধী ভাতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী নৌকাবাইচ প্রতিযোগিতায় অংশ নিয়ে দর্শকের মৃত্যু ৫০ হাজার টাকার বন্ডে জামিন, শান্তিভঙ্গ না করার মুচলেকায় মুক্ত ককরোচ-প্রধান সংবিধান সংস্কারে নতুন পরিষদের দাবি এনসিপির, সংশোধন কমিটিতে ‘না’ সৌদি আরবে হামলার জের: রিয়াদে বিমানের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ডেঙ্গুর মৃত্যু বাড়ছেই, অক্টোবরে ১৬ দিনে প্রাণ গেল ১০৪ জনের

জুড়ীতে ৬০০ নারী চা-শ্রমিকের মধ্যে রেইনকোট বিতরণ

মৌলভীবাজার প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৪৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ৬০০ স্থায়ী নারী চা-শ্রমিকের মধ্যে রেইনকোট বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এ কার্যক্রমের আওতায় শনিবার (১৭ অক্টোবর) উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব রেইনকোট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারী চা-শ্রমিকদের হাতে রেইনকোট তুলে দেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলে রাব্বানী চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। এতে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আব্দুল কাইয়ুম।

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোয়ার্দার আশিফ ইকবাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্যের একান্ত সচিব নজমুল ইসলাম, পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম সেলু, সাগরনাল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শরফ উদ্দিন, সাবেক চেয়ারম্যান এমদাদুল ইসলাম চৌধুরী লিয়াকত এবং ফুলতলা ইউনিয়ন বিএনপির নেতা ইমতিয়াজ গফুর মারুফসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চা-বাগানে কর্মরত শ্রমিকদের প্রতিকূল আবহাওয়া থেকে সুরক্ষা দেওয়া এবং তাঁদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১৮ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট বিভাগের চা-বাগান শ্রমিকদের মধ্যে বেসরকারি খাতের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিলের সহায়তায় ২০ হাজার রেইনকোট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এরই ধারাবাহিকতায় চা-শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জুড়ীতে ৬০০ নারী চা-শ্রমিকের মধ্যে রেইনকোট বিতরণ

সংবাদ প্রকাশের সময় : ১০:৪৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬