ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি আরবে হামলার জের: রিয়াদে বিমানের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ডেঙ্গুর মৃত্যু বাড়ছেই, অক্টোবরে ১৬ দিনে প্রাণ গেল ১০৪ জনের ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করা যাবে ৩১ অক্টোবর পর্যন্ত পাঁচ বছর পর মাঠে গড়াল টাঙ্গাইল প্রথম বিভাগ ফুটবল লীগ পাবনা থেকে নিখোঁজ স্কুলছাত্রী নরসিংদী থেকে উদ্ধার ‎দুমকিতে স্বাস্থ্য কর্মকর্তার বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন গুলিতে নিহত সাংবাদিক লুৎফুজ্জামান, আগে থেকেই ছিলেন নিরাপত্তাঝুঁকিতে দেশ পরিষ্কার রাখবে, বেশি করে গাছ লাগাবে—শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ইনানীর রিসোর্টে আগুনে প্রাণ গেল ১০ জনের, আহত ৯ বকশীগঞ্জে মাদকসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড

ডেঙ্গুর মৃত্যু বাড়ছেই, অক্টোবরে ১৬ দিনে প্রাণ গেল ১০৪ জনের

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:২৩:৫১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যু—দুটিই উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। প্রতিদিনই নতুন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন, ঝরছে প্রাণও। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৭২ জন।

শনিবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১০ হাজার ৩১২ জন। এ সময়ে মৃত্যু হয়েছে ৩৪২ জনের। এর মধ্যে শুধু অক্টোবরের প্রথম ১৬ দিনেই মারা গেছেন ১০৪ জন। অর্থাৎ, চলতি মাসে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দ্রুত বাড়ছে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাতজনের মধ্যে তিনজন ঢাকা সিটি করপোরেশন এলাকার বাইরের, দুজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার, একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার এবং একজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।

সেপ্টেম্বরে মৃত্যু ১৪৮, অক্টোবরে বাড়ছে উদ্বেগ

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, বছরের শুরুতে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা তুলনামূলক কম থাকলেও বর্ষা মৌসুমের পর তা বাড়তে থাকে। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে এবং মে মাসে একজনের মৃত্যু হয়। জুনে মারা যান ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন এবং আগস্টে ৪৩ জন।

সেপ্টেম্বরে পরিস্থিতির আরও অবনতি হয়। ওই মাসে ডেঙ্গুতে প্রাণ হারান ১৪৮ জন। অক্টোবরে প্রথম ১৫ দিনে মারা যান ৯৭ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু যুক্ত হওয়ায় চলতি মাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০৪ জনে।

ঢাকা ও চট্টগ্রামে রোগীর চাপ বেশি

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যায় ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলে চাপ বেশি দেখা গেছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় সর্বোচ্চ ৩২৩ জন এবং ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ৩১৯ জন ভর্তি হয়েছেন।

এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৬০ জন, খুলনা বিভাগে ২৩৩ জন, বরিশাল বিভাগে ১৯৯ জন এবং রাজশাহী বিভাগে ১৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ময়মনসিংহ বিভাগে ৬৭ জন, রংপুর বিভাগে ৫৯ জন এবং সিলেট বিভাগে ১৩ জন ভর্তি হয়েছেন। ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ভর্তি হয়েছেন ২২৩ জন।

প্রতিদিন বিপুলসংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হওয়া এবং মৃত্যুর ধারাবাহিকতা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থার গুরুত্ব সামনে আনছে। মশার প্রজননস্থল ধ্বংস, আশপাশ পরিষ্কার রাখা এবং জ্বর দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসা নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডেঙ্গুর মৃত্যু বাড়ছেই, অক্টোবরে ১৬ দিনে প্রাণ গেল ১০৪ জনের

সংবাদ প্রকাশের সময় : ০৭:২৩:৫১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬