ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করা যাবে ৩১ অক্টোবর পর্যন্ত

- সংবাদ প্রকাশের সময় : ০৭:২০:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার এলাকা বদলানোর আবেদনের সময়সীমা নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এ আবেদন করা যাবে।
শনিবার (১৭ অক্টোবর) ইসির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা ইতোমধ্যে মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে কমিশন।
ইসির নির্দেশনায় বলা হয়েছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন উপলক্ষে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদন গ্রহণ, ইস্যু ও নিষ্পত্তির জন্য নির্দিষ্ট সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ভোটার এলাকা পরিবর্তনের আবেদন জমা দেওয়ার শেষ দিন ৩১ অক্টোবর। জমা পড়া আবেদন ইস্যু করার শেষ তারিখ ৩ নভেম্বর এবং ভোটার স্থানান্তরের আবেদন নিষ্পত্তি করতে হবে ৫ নভেম্বরের মধ্যে।
নির্ধারিত সময়ের মধ্যে আবেদনগুলো নিষ্পত্তি করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।





















