ঢাকা ০৭:২১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করা যাবে ৩১ অক্টোবর পর্যন্ত পাঁচ বছর পর মাঠে গড়াল টাঙ্গাইল প্রথম বিভাগ ফুটবল লীগ পাবনা থেকে নিখোঁজ স্কুলছাত্রী নরসিংদী থেকে উদ্ধার ‎দুমকিতে স্বাস্থ্য কর্মকর্তার বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন গুলিতে নিহত সাংবাদিক লুৎফুজ্জামান, আগে থেকেই ছিলেন নিরাপত্তাঝুঁকিতে দেশ পরিষ্কার রাখবে, বেশি করে গাছ লাগাবে—শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ইনানীর রিসোর্টে আগুনে প্রাণ গেল ১০ জনের, আহত ৯ বকশীগঞ্জে মাদকসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড বসুন্ধরা গ্রুপের উপহারে নতুন জীবনের স্বপ্ন দেখছেন ১০০ নারী আইসিসিবিতে তিন প্রদর্শনী ঘিরে ব্যবসা-বাণিজ্যের ব্যস্ততা

পাঁচ বছর পর মাঠে গড়াল টাঙ্গাইল প্রথম বিভাগ ফুটবল লীগ

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:১৮:২৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘ পাঁচ বছরের বিরতি কাটিয়ে আবারও মাঠে গড়িয়েছে টাঙ্গাইল প্রথম বিভাগ ফুটবল লীগ। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে প্রতিযোগিতার উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি।

উদ্বোধনী ম্যাচেই দাপট দেখিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন মুসলিম রেনেসাঁ ক্লাব। পূর্বাচল ক্লাবকে ৩-০ গোলে হারিয়ে জয় দিয়ে এবারের লীগ শুরু করেছে দলটি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, একসময় টাঙ্গাইল সারা দেশে ক্রীড়ানগরী হিসেবে পরিচিত ছিল। এ জেলার অনেক ফুটবলার জাতীয় দল ও ঢাকার বিভিন্ন ক্লাবের হয়ে সুনামের সঙ্গে খেলেছেন। টাঙ্গাইলের হারানো ফুটবল ঐতিহ্য ফিরিয়ে আনতে খেলাধুলার পরিবেশ তৈরি এবং তরুণদের মাঠমুখী করা জরুরি।

তিনি আরও বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদক থেকে দূরে রাখতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ফুটবলের পাশাপাশি ক্রিকেট, হকি, ভলিবল ও অ্যাথলেটিক্সসহ বিভিন্ন খেলায় টাঙ্গাইলের খেলোয়াড়দের এগিয়ে নেওয়ার ওপরও গুরুত্ব দিতে হবে।

জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আলী ইমাম তপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহবুব হাসান, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও প্রথম বিভাগ ফুটবল লীগের সভাপতি মাহমুদুল হক সানু, লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান খান আইয়ুব, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী এবং জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য আরিফুল হক প্রিন্সসহ অন্যরা।

এবারের লীগে টাঙ্গাইল শহরের ১০টি ক্লাব তিনটি গ্রুপে অংশ নিচ্ছে। ‘ক’ গ্রুপে রয়েছে মুসলিম রেনেসাঁ ক্লাব, পূর্বাচল ক্লাব, থানাপাড়া ব্যায়ামাগার ও ভাসানী ক্লাব। ‘খ’ গ্রুপে খেলবে ইয়ুথ ক্লাব, আকুর টাকুর যুব সংঘ ও সাবালিয়া জুনিয়র ফুটবল ক্লাব। আর ‘গ’ গ্রুপে রয়েছে উদয়ন ক্রীড়া চক্র, সাবালিয়া ক্রীড়া একাদশ ও থানাপাড়া এলিভেন বুলেটস ক্লাব।

দীর্ঘ বিরতির পর প্রতিযোগিতা শুরু হওয়ায় টাঙ্গাইলের ফুটবলার ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে নতুন করে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, নিয়মিত লীগ আয়োজনের মধ্য দিয়ে জেলার ফুটবলের পুরোনো ঐতিহ্য ফিরবে এবং নতুন খেলোয়াড় তৈরির পথ আরও সুগম হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পাঁচ বছর পর মাঠে গড়াল টাঙ্গাইল প্রথম বিভাগ ফুটবল লীগ

সংবাদ প্রকাশের সময় : ০৭:১৮:২৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬