ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাস্তায় মাদকাসক্ত অবস্থায় ‘রাজকুমারী’, ৩ মাসের রিহ্যাব ও জরিমানা শিক্ষাকে বাণিজ্যে পরিণত করেছিল ফ্যাসিস্ট সরকার’: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে ২ হাজার ৮০০ হিন্দুধর্মাবলম্বীকে প্রতিমন্ত্রীর উপহার ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৮১ যুব উন্নয়নে নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস, সরকারি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৭ হাসিনার সরকারের দেখানো পথেই হাঁটছে বর্তমান সরকার ইটভাটার পাশে যুবকের মরদেহ, মৃত্যুর কারণ নিয়ে রহস্য বাংলাদেশে আদলে ভারতে সরকার পতনের ষড়যন্ত্র করছে কংগ্রেস: রাজনাথ সিং হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,২১০ শার্শায় প্রতারণার অভিযোগে তিনজন গ্রেপ্তার, উদ্ধার ২ লাখ ৭৬ হাজার টাকা

শিক্ষাকে বাণিজ্যে পরিণত করেছিল ফ্যাসিস্ট সরকার’: প্রতিমন্ত্রী টুকু

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:২৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিগত সরকার শিক্ষার মানোন্নয়নে নজর না দিয়ে শিক্ষাকে বাণিজ্যে পরিণত করেছিল বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি। তাঁর অভিযোগ, শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন ও শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে ঘুষ বাণিজ্য চলেছে। যোগ্যতার পরিবর্তে দলীয় বিবেচনায় শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে টাঙ্গাইলে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “ফ্যাসিস্টদের নজর ছিল শিক্ষাপ্রতিষ্ঠান তৈরি করে লোক নিয়োগ দিয়ে তাদের কাছ থেকে ১০ লাখ, ১৫ লাখ টাকা ঘুষ নেওয়া। তারা শিক্ষাকে একটি বাণিজ্যিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে গিয়েছিল।”

শিক্ষাকে আদর্শিক পেশা হিসেবে উল্লেখ করে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। তাঁদের বিভিন্ন মতাদর্শে বিশ্বাস থাকতে পারে। তবে শিক্ষাপ্রতিষ্ঠানে দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি চাকরিজীবীদের দলীয় পরিচয়ের পরিবর্তে কর্মের মূল্যায়ন করার নির্দেশনা দিয়েছেন। দেশপ্রেমকে ধারণ করে শিক্ষকদের নিজ নিজ নৈতিক দায়িত্ব ও কর্তব্য পালন করতে হবে।

বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক শামীম আল মামুন ও মোহাম্মদ আকতার হোসেন, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু এবং সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিকসহ অন্যরা।

সভায় বক্তারা শিক্ষার গুণগত মান উন্নয়ন, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের অবকাঠামোগত সমস্যা সমাধান এবং শিক্ষকদের পেশাগত মর্যাদা ও অধিকার সুরক্ষার বিষয়ে আলোচনা করেন।

এর আগে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শ্রীশ্রী কালীবাড়িতে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এ সময় তিনি ব্যক্তিগত অর্থায়নে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে পূজার উপহারসামগ্রী বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শিক্ষাকে বাণিজ্যে পরিণত করেছিল ফ্যাসিস্ট সরকার’: প্রতিমন্ত্রী টুকু

সংবাদ প্রকাশের সময় : ০৭:২৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬