ঢাকা ১১:৪২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিজের সন্তান নয়, তবু মৃত শাবককে বুকে আগলে ঘুরছে হাতি সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, আমরা সবাই বাংলাদেশি: প্রতিমন্ত্রী টুকু ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুই দিন আধা ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ১০০ ফুট সড়কের ৯০ ফুটই বেদখল, চলাচলে চরম ভোগান্তি প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট, পেশিশক্তি দেখালেই তাৎক্ষণিক ব্যবস্থা কওমি মাদ্রাসায় ছেলেশিশু যৌন নির্যাতন: বারবার ঘটছে, থামানো যাচ্ছে না কেন? ফুসফুসের ক্যানসারে আক্রান্ত পোপ লিও, অস্ত্রোপচারে বাদ দেওয়া হলো একাংশ সৌদির আরামকো তেল শোধনাগারে হামলার দাবি, ক্ষয়ক্ষতি কতটা? জয়পুরহাটে চালককে গলা কেটে হত্যা করে অটো ছিনতাই নতুন ঋণে আইএমএফের দ্বারস্থ বাংলাদেশ, পুরোনো শর্তই কি ফিরছে?

সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, আমরা সবাই বাংলাদেশি: প্রতিমন্ত্রী টুকু

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৩৩:০৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সংখ্যালঘু ও সংখ্যাগুরু তত্ত্বে বিশ্বাস করে না বিএনপি—এমন মন্তব্য করে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ এ ভূখণ্ডে বসবাসকারী সবার পরিচয় একটাই, তাঁরা বাংলাদেশি। সবাই ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে ঢাকার নবাবগঞ্জ উপজেলা পরিষদের আব্দুল ওয়াছেক মিলনায়তনে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক প্রস্তুতি নিয়ে উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে।

সভায় সরকার বরাদ্দকৃত চাল এবং ঢাকা জেলা পরিষদের বরাদ্দ করা নগদ অর্থ বিতরণ করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, দুর্গাপূজাকে সরকার ও বিএনপি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারেন, সে জন্য অতীতের মতো এবারও সহযোগিতা করা হবে। ইতোমধ্যে প্রতিটি পূজামণ্ডপের জন্য কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শনে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার পরিচয় বাংলাদেশি। জাতীয়তাবাদী চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংখ্যালঘু-সংখ্যাগুরু বিভাজনের বদলে জাতীয় পরিচয়কে গুরুত্ব দিতে হবে।

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান প্রতিমন্ত্রী। দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, প্রতিটি পূজামণ্ডপ সিসিটিভি ক্যামেরার আওতায় আনতে হবে। পাশাপাশি পূজা উদযাপন কমিটির নেতাদেরও সতর্ক ও সচেতন থাকতে হবে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে।

দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, দেশ ভালো থাকলে দেশের মানুষও ভালো থাকবে। যারা অরাজকতা ও ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করবে, তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, যারা ফ্যাসিবাদ কায়েম করেছে, মানুষকে নির্যাতন করেছে এবং গুলি চালিয়েছে, জনগণ তাদের ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে। তাঁর অভিযোগ, তাদের মধ্যে অনুশোচনার পরিবর্তে আরও ভয়ংকর হয়ে ওঠার বক্তব্য দেখা যাচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ অন্যায়ের কাছে মাথানত করে না এবং অন্যায়কে প্রশ্রয় দেয় না। কেউ আবার অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে জনগণই তার জবাব দেবে। সবাই ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।

মাদক নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতায় গুরুত্ব

দুর্গাপূজাকে কেন্দ্র করে মাদক গ্রহণ ও মাদকসংশ্লিষ্ট কর্মকাণ্ড প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রতিমন্ত্রী। তাঁর মতে, মাদক বর্তমানে দেশের অন্যতম বড় সমস্যা। এ সমস্যা মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ ও জনসচেতনতা বাড়ানো প্রয়োজন।

একই সঙ্গে পূজামণ্ডপ ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেন তিনি। কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি পূজার সময় স্বাস্থ্যঝুঁকি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক, ঢাকা জেলা পরিষদের প্রশাসক মো. ইয়াসিন ফেরদৌস মুরাদ এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস্ ও ট্রাফিক-দক্ষিণ) মো. তরিকুল ইসলাম।

স্বাগত বক্তব্য দেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার। এ সময় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পূজা উদযাপন কমিটির নেতারা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, আমরা সবাই বাংলাদেশি: প্রতিমন্ত্রী টুকু

সংবাদ প্রকাশের সময় : ১১:৩৩:০৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬