ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪ ঘণ্টা আটকা পাহাড়িকা এক্সপ্রেস, স্বাভাবিক রেল যোগাযোগ অনুমোদিত দুটি, পণ্য মিলল চার গুদামে—টস বন্ডে কী ঘটেছিল? এবার বিএনপি থেকেও সরে দাঁড়ানোর নির্দেশ মিষ্টিকে এনসিটি পরিচালনায় বিদেশি অপারেটর, বড় পরিবর্তনের পথে চট্টগ্রাম বন্দর একাদশ শ্রেণির নতুন সিলেবাস প্রকাশ, থাকছে বাংলা-ইংরেজি-আইসিটি জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার, কী ঘটেছিল বিমানবন্দরে বসুন্ধরাবাসীর জন্য অ্যাম্বুল্যান্স ও ২৪ ঘণ্টা ওষুধ সেবা চালু ২০২৭ বিশ্বকাপে কঠিন গ্রুপে বাংলাদেশ, সঙ্গী দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড-নিউজিল্যান্ড জাপানে স্থায়ী বসবাসের আবেদন ফি বাড়ল ২০ গুণ, কঠোর হচ্ছে শর্ত বদলাতে পারে সেন্টমার্টিন ভ্রমণ নীতিমালা, ফিরতে পারে রাত্রিযাপনের সুযোগ

টাঙ্গাইলের নতুন জেলা প্রশাসক আবু সাঈদ

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৪৬:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইলের নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন আবু সাঈদ। এর আগে তিনি পিরোজপুর জেলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে টাঙ্গাইলসহ দেশের চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ ও রদবদলের তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, পিরোজপুর থেকে বদলি হয়ে টাঙ্গাইলে দায়িত্ব নিতে যাচ্ছেন আবু সাঈদ। শিগগিরই তিনি টাঙ্গাইলে এসে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন বলে জেলা প্রশাসন সূত্র জানিয়েছে।

অন্যদিকে, টাঙ্গাইলের বিদায়ী জেলা প্রশাসক শরীফা হক পদোন্নতি পেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে যুগ্ম সচিব হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ নিয়োগ ও বদলির আদেশ জারি করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।

একই প্রজ্ঞাপনে নীলফামারী, পটুয়াখালী ও পিরোজপুর জেলাতেও নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

টাঙ্গাইলের নতুন জেলা প্রশাসক আবু সাঈদ

সংবাদ প্রকাশের সময় : ০৯:৪৬:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬