ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইয়াবাসহ কোটচাঁদপুরে দুই মাদক কারবারি গ্রেপ্তার রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুল হাসান গ্রেপ্তার এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ দণ্ডের পর পুলিশের ৬ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত ট্রাম্পের নিষেধাজ্ঞা স্থগিত, হোয়াইট হাউসে ফিরছে সিএনএন-পলিটিকো-মএস নাও ব্র্যাক ইউনিভার্সিটিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন, সময়োপযোগী পাঠ্যক্রমের তাগিদ মহেশপুরে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ৩ পলাতক আসামি গ্রেপ্তার রেমিট্যান্সে গতি, তিন মাসে দেশে এলো ৮ বিলিয়ন ডলারের বেশি ৪৫ দিনেও খোঁজ নেই রাহাতের, পদ্মার পাড়ে মিলল বাইসাইকেল-জুতা এমপিও নথিতে জালিয়াতি, পীরগঞ্জ পাইলট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়েও প্রশ্ন

রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুল হাসান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৪৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এর আগে ভাইরাল হওয়া একটি অডিওর বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবিতে ডাকা হয়েছিল।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, রাকিবুল হাসানকে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স থেকে গ্রেপ্তার করা হয়েছে।

ভাইরাল অডিওর বিষয়টি তদন্তে এর আগে ডিএমপির পক্ষ থেকে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটিতে ডিবির একজন কর্মকর্তা এবং ডিএমপি সদরদপ্তরের দুজন কর্মকর্তা ছিলেন। ওই কমিটির মাধ্যমে অডিওর বিষয়ে রাকিবুল হাসানকে জিজ্ঞাসাবাদ করা হয়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই অডিওতে এক ব্যক্তিকে পুলিশ, সরকার ও বিভিন্ন বাহিনী নিয়ে বক্তব্য দিতে শোনা যায়। অডিওতে পুলিশের পদায়ন, ঘুষ লেনদেনসহ বিভিন্ন বিষয়ে কথোপকথন রয়েছে বলে দাবি করা হয়।

তবে রাকিবুল হাসান ওই অডিও নিজের নয় বলে দাবি করেছিলেন। তার বক্তব্য ছিল, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে অডিওটি তৈরি করা হয়েছে।

অডিও ছড়িয়ে পড়ার পর তাকে ক্যান্টনমেন্ট থানার ওসির দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়। পরে বিষয়টি তদন্তে ডিএমপির পক্ষ থেকে কমিটি গঠন করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, রাকিবুল হাসান আওয়ামী লীগ সরকারের সময়ে খুলনা রেঞ্জের বিভিন্ন জেলায় দায়িত্ব পালন করেছেন। ৫ আগস্টের পর তিনি ডিএমপিতে বদলি হন। পরে ভাটারা, গুলশান ও সর্বশেষ ক্যান্টনমেন্ট থানায় দায়িত্ব পালন করেন।

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করার প্রক্রিয়া চলছে। তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে কি না, তা এখনো জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুল হাসান গ্রেপ্তার

সংবাদ প্রকাশের সময় : ০৮:৪৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬