ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমবাগান থেকে ১০ ককটেল ও সাড়ে ৪ কেজি বারুদ সদৃশ পদার্থ উদ্ধার ইইউর পোশাক বাজারে বাংলাদেশের ধাক্কা: ৭ মাসে রফতানি কমেছে ১৩.৬৫% তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে শফিকুল ইসলাম মাসুদ ৫ হাজার তরুণ উদ্যোক্তা খুঁজছে বাংলাদেশ ব্যাংক, আবেদন করবেন যেভাবে নিয়ম ভেঙে ৫ বোনাস, ১১৬ কোটি টাকা ফেরতের নির্দেশেও নীরবতা ২০২৭ সালের পাঠ্যবইয়ে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ ব্রিকস সম্মেলনে না যাওয়ায় আদানি বিদ্যুৎ বন্ধ করে দিয়েছিল: রিজভী মাদক কারবারে নেতাদের সম্পৃক্ততা থাকলেও হাত কাঁপানো যাবে না: আইনমন্ত্রী জুনিয়র বৃত্তি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ, আপত্তি জানানোর শেষ সময় ২২ সেপ্টেম্বর

আমবাগান থেকে ১০ ককটেল ও সাড়ে ৪ কেজি বারুদ সদৃশ পদার্থ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০১:২২:১৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি আমবাগান থেকে ১০টি ককটেল ও সাড়ে ৪ কেজির বেশি গানপাউডার ও কালো বারুদ সদৃশ গুঁড়া পদার্থ উদ্ধার করেছে র‍্যাব-৫। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে মহারাজপুর ইউনিয়নের এসএম কলেজপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত উদ্ধার করা হয়।

র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জের পক্ষ থেকে জানানো হয়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি আভিযানিক দল মহারাজপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কলেজপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

পরে র‍্যাব-৫-এর বোম্ব ডিসপোজাল ইউনিটের সহযোগিতায় একটি আমবাগানের ভেতর পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল, ২ দশমিক ৮ কেজি গানপাউডার সদৃশ গুঁড়া এবং ২ দশমিক ১৫০ কেজি কালো বারুদ সদৃশ গুঁড়া উদ্ধার করা হয়।

অভিযানের সময় ঘটনাস্থল ও আশপাশে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে পাওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।

র‍্যাবের প্রাথমিক ধারণা, নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা উদ্ধার করা আলামতগুলো ওই আমবাগানে মজুত করে রাখতে পারে। তবে এসব আলামতের প্রকৃত ব্যবহার এবং এর সঙ্গে কারা জড়িত, তা আইনগত তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে বলে জানিয়েছে র‍্যাব।

উদ্ধার করা আলামতগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আমবাগান থেকে ১০ ককটেল ও সাড়ে ৪ কেজি বারুদ সদৃশ পদার্থ উদ্ধার

সংবাদ প্রকাশের সময় : ০১:২২:১৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬