সংবাদ শিরোনাম ::
ব্রিকস সম্মেলনে না যাওয়ায় আদানি বিদ্যুৎ বন্ধ করে দিয়েছিল: রিজভী

নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১২:৪৪:০০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News) ফিডটি
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ না দেওয়ায় আদানি বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছিল বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, ব্রিকস সম্মেলনে অংশ না নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে সম্মানিত করেছেন। তার দাবি, সম্মেলনে যোগ না দেওয়ার পরিপ্রেক্ষিতেই আদানি বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছিল।
তিনি বলেন, ‘ব্রিকস সম্মেলনে যোগ না দেওয়ায় আদানি বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছিলেন।’
দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, একটি গোষ্ঠী দেশকে স্বাধীনতার পূর্ববর্তী সময়ের পরিস্থিতিতে ফিরিয়ে নিতে চায়।





















