ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী সড়কের ওপর স্বাস্থ্য সহকারীর মরদেহ, পরিবারের দাবি ‘পরিকল্পিত হত্যা’ ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, চলতি বছর প্রাণহানি ১০৭ একসঙ্গে খেলতে বেরিয়ে নদীতে নিথর দুই শিশু অসুস্থ মনিরকে দেখতে বাসায় গেলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু আমদানি নির্ভরতায় জ্বালানি সংকট, বাপেক্সকে ‘পঙ্গু’ করে রাখা হয়েছিল: প্রধানমন্ত্রী বিদ্যালয়ের অফিসকক্ষে আপত্তিকর ভিডিও, দুই শিক্ষক বরখাস্ত আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অনুসন্ধানে দুদক সংবিধান সংস্কার ছাড়া জুলাই যোদ্ধাদের দায়মুক্তি, হাইকোর্টে চ্যালেঞ্জ ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারে সংসদীয় যোগাযোগ বাড়ানোর তাগিদ

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, চলতি বছর প্রাণহানি ১০৭

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:১০:০৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে ডেঙ্গুর প্রকোপ উদ্বেগজনকভাবে বাড়ছে। এডিস মশাবাহিত এ রোগে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৭ জনে।

বুধবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ১১০

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১১০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৩৮ হাজার ২৮০ জন।

নতুন ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি রোগী রয়েছেন ঢাকা বিভাগে। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৪৪০ জন, বরিশালে ১১০ জন, চট্টগ্রামে ১৭৫ জন, খুলনায় ১৯০ জন, ময়মনসিংহে ৬৫ জন, রাজশাহীতে ৯১ জন, সিলেটে ৭ জন এবং রংপুর বিভাগে ৩২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় হাসপাতালগুলোতেও রোগীর চাপ বাড়ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, চলতি বছর প্রাণহানি ১০৭

সংবাদ প্রকাশের সময় : ০৬:১০:০৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬