সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে বিচারকদের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

ঠাকুরগাঁও প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ১০:১০:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ১১ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচির পালন করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) বিকেলে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে অর্ধশতাধিক বিভিন্ন জাতের গাছের চারা রোপন করা হয়। সেখানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ জামাল হোসেন।
এ সময়ে উপস্থিত ছিলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লুৎফর রহমান, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক রফিকুল বারী, যুগ্ম জেলা ও দায়রা জজ সাদিয়া আফরিনা রীমা, সিনিয়র সিভিল জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার মজনু মিয়া, সিনিয়র সহকারী জজ সদর সুব্রত মল্লিক, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাহমিদুর রহমান, সিভিল জজ মাহমুদুল ইসলাম মুন্নাসহ ঠাকুরগাঁও বিচার বিভাগের সকল বিচার ও অন্যান্য কর্মকর্তারা।























