ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরালেই হবে না, বিচারের আওতায় আনতে হবে রাষ্ট্রপতি অপসারণের সিদ্ধান্ত ‘সুসংবাদ’: আসিফ মাহমুদ সরে যাচ্ছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন! নেপথ্যে হাসিনার সঙ্গে ফোনালাপ? চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই বাংলাদেশ হবে বৈশ্বিক উৎপাদন হাব: প্রধানমন্ত্রী সাংবাদিকতার স্বীকৃতি নির্ধারণে প্রয়োজন যথাযথ কর্তৃপক্ষ: তথ্যমন্ত্রী এমপি গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে চিঠি জামায়াতের ব্রিকস সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ ভারতের যশোরে যুবককে কুপিয়ে হত্যা, ঘাতক আটক যশোরে র‍্যাব-৬ মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে টাউন হল মিটিং

রাষ্ট্রপতি অপসারণের সিদ্ধান্ত ‘সুসংবাদ’: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:২৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণের সিদ্ধান্তকে ‘সুসংবাদ’ হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূইয়া।

বৃহস্পতিবার (২৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

আসিফ মাহমুদ লিখেছেন, রাষ্ট্রপতির বিষয়টি আরও আগেই রাজনৈতিকভাবে নিষ্পত্তি করা উচিত ছিল। এ বিষয়ে বিএনপিকে একাধিকবার সতর্ক করা হলেও দলটি বিষয়টিকে যথাযথ গুরুত্ব দেয়নি বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, সময়মতো উদ্যোগ নেওয়া হলে এ নিয়ে এত আলোচনা-সমালোচনার পরিস্থিতি তৈরি হতো না।

এনসিপির এই নেতা আরও বলেন, শেষ পর্যন্ত রাষ্ট্রপতির অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে—এটিকে তিনি ইতিবাচক বিষয় হিসেবে দেখছেন।

এর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হলে বিভিন্ন দল ও নেতার পক্ষ থেকে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া আসতে থাকে। তবে রাষ্ট্রপতি নিজে পদত্যাগের গুঞ্জনকে ভিত্তিহীন বলে দাবি করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাষ্ট্রপতি অপসারণের সিদ্ধান্ত ‘সুসংবাদ’: আসিফ মাহমুদ

সংবাদ প্রকাশের সময় : ০৬:২৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬