ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইমন হত্যা মামলায় বাদ পড়া ৩৯ আসামিকে ফের অন্তর্ভুক্তের নির্দেশ দুদকের মামলার আসামিরা ডিজি আব্দুর রহিমের ছত্রচ্ছায়ায় হোটেল রুমে গোপন ক্যামেরা শনাক্ত করবেন যেভাবে, জেনে নিন ৬ উপায় ফাইনাল শেষে মারামারি, আর্জেন্টিনার জন্য কী শাস্তি অপেক্ষা করছে? মোদী সরকারকে চাপে ফেলতে শম্ভু সীমান্তে কৃষকদের ঢল এআই ক্যামেরায় এবার সিট বেল্ট ও ফোনে কথা বললেও মামলা মন্ত্রিসভায় রদবদলের ইঙ্গিত, সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর: জাহেদ উর রহমান ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন জামায়াত এমপির দ্বিতীয় স্ত্রী ও শ্বশুর এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী মামলার আগে মীমাংসা, বিচারপ্রার্থীদের স্বস্তিতে নতুন ব্যবস্থা

কোন বদঅভ্যাস ছাড়তে চান জয়া আহসান? জানালেন নিজেই

বিনোদন প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:০৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ১১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান পর্দায় যতটা পরিশীলিত, ব্যক্তিজীবনে ততটাই সহজ-সরল। সম্প্রতি নতুন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’-এর প্রচারণায় অংশ নিয়ে নিজের একটি দীর্ঘদিনের বদঅভ্যাসের কথা অকপটে জানিয়েছেন তিনি।

জয়া জানান, ছোটবেলা থেকেই তাঁর পান খাওয়ার অভ্যাস। এই অভ্যাসের শুরু পরিবারের হাত ধরেই। তিনি বলেন, তাঁর ঠাকুরমা পান সাজলে সেখান থেকে অল্প করে তাঁকেও খেতে দিতেন। সেই থেকেই পানের প্রতি ভালোবাসা তৈরি হয়, যা আজও রয়ে গেছে।

এক সাক্ষাৎকারে জয়া বলেন, “আমি এই অভ্যাসটা বদলানোর অনেক চেষ্টা করছি, কিন্তু কিছুতেই পারছি না। যখনই ঠাকুরমার কথা মনে পড়ে, তখনই পান খেতে ইচ্ছা করে।”

তিনি আরও জানান, এত পান খেলেও বাইরে থেকে তা বোঝার উপায় নেই। এমনও হয়েছে, পান রাখার কৌটা সঙ্গে নিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও চলে গেছেন।

জয়ার ভাষায়, “বাড়ির সবাই বারবার বলে এই অভ্যাস ছাড়তে। আমিও চাই এত পান না খেতে। কিন্তু কিছুতেই অভ্যাসটা থেকে বের হতে পারি না।”

উল্লেখ্য, গত ১০ জুলাই মুক্তি পেয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় ‘আজও অর্ধাঙ্গিনী’। এটি ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত দর্শকপ্রিয় চলচ্চিত্র ‘অর্ধাঙ্গিনী’-এর সিক্যুয়েল। প্রথম ছবির সাফল্যের পর দর্শকদের অনুরোধেই তিন বছর পর নির্মিত হয়েছে দ্বিতীয় কিস্তি, যেখানে আবারও কৌশিক গঙ্গোপাধ্যায়, চূর্ণী গঙ্গোপাধ্যায় ও জয়া আহসানের অভিনয় দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কোন বদঅভ্যাস ছাড়তে চান জয়া আহসান? জানালেন নিজেই

সংবাদ প্রকাশের সময় : ০৯:০৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬