ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চৌগাছায় ইজিবাইকের চাপায় প্রাণ গেল স্কুলছাত্রের

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৪০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের চৌগাছায় ইজিবাইকের চাপায় মোস্তাফিজুর রহমান (৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার জগদীশপুর ইউনিয়নের দক্ষিণ সাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চৌগাছা-আড়পাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোস্তাফিজুর রহমান উপজেলার দক্ষিণ সাগর গ্রামের আশাদুল ইসলামের ছেলে। সে দক্ষিণ সাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিহতের বাবা আশাদুল ইসলাম জানান, সকালে স্কুলে যাওয়ার আগে বাড়ির পাশে বানরের খেলা দেখতে যায় মোস্তাফিজুর। এ সময় তিনি ও তার স্ত্রী ছেলেকে রাস্তার এক পাশ দিয়ে সাবধানে চলাচল করতে বলেছিলেন। কিছুক্ষণ পর তারা খবর পান, মোস্তাফিজুর ইজিবাইকের নিচে চাপা পড়েছে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ পিপিএম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চৌগাছায় ইজিবাইকের চাপায় প্রাণ গেল স্কুলছাত্রের

সংবাদ প্রকাশের সময় : ০৭:৪০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬