আইনি মতে গাঁটছড়া বাঁধলেন আমির খান ও গৌরী

- সংবাদ প্রকাশের সময় : ০৮:৫২:৪৯ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বলিউড অভিনেতা আমির খান ও তার দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাট আইনি মতে বিয়ে সম্পন্ন করেছেন। ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, ৫ জুলাই সকালে মুম্বাইয়ের বান্দ্রায় আমিরের বাসভবনে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ে অনুষ্ঠিত হয়।
বিয়েতে দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠরা উপস্থিত ছিলেন। প্রায় ১৫০ জন অতিথির মধ্যে আমিরের আগের সংসারের সন্তানদের পাশাপাশি গৌরীর এক পুত্রও উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, আইনি কাগজে স্বাক্ষরের মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন আমির ও গৌরী। সেখানে তাদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
জানা গেছে, বিয়ের পুরো আয়োজনটি ছিল ঘরোয়া ও সীমিত পরিসরে। বৃষ্টির মধ্যেও বান্দ্রার বাড়ি ফুল ও আলো দিয়ে সাজানো হয়।
আমির খান ও গৌরী স্প্র্যাটের পরিচয় প্রায় ২৫ বছরের পুরোনো হলেও গত দুই বছর ধরে তারা সম্পর্কে ছিলেন। গত বছর আমির তার ৬০তম জন্মদিনে গৌরীর সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন।
এরপর থেকেই তাদের বিয়ে নিয়ে আলোচনা চলছিল, অবশেষে সেই সম্পর্ক আইনি স্বীকৃতি পেল।



















