ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের স্বার্থে দায়িত্বশীলতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:০৯:২২ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬ ৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (৬ জুলাই) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সভায় তিনি বলেন, সমস্যার মধ্য দিয়েই দেশকে এগিয়ে যেতে হবে এবং উন্নয়ন অগ্রযাত্রা ধরে রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি বলেন, অনেক দেশ একসময় পিছিয়ে থাকলেও এখন তারা এগিয়েছে। বাংলাদেশও আন্তরিক ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সামনে এগিয়ে যেতে সক্ষম।

সভায় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, পণ্যের মান নিয়ন্ত্রণ এবং ভেজাল বিরোধী কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এসব কার্যক্রম পরিচালনাকারী সংস্থাগুলোর সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের জন্য তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশও দেওয়া হয়।

উপ-প্রেস সচিবের বরাতে জানা যায়, কমিটিকে এক মাসের মধ্যে স্বল্প ও দীর্ঘমেয়াদি সমস্যাগুলো চিহ্নিত করে সুপারিশ জমা দিতে বলা হয়েছে।

সভায় ভোক্তা অধিকার অধিদপ্তর, বিএসটিআই ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা মাঠ পর্যায়ের চ্যালেঞ্জ, জনবল সংকট, ল্যাবরেটরি ঘাটতি এবং অভিযান পরিচালনায় নিরাপত্তা ঝুঁকির বিষয়গুলো তুলে ধরেন। তারা মোবাইল কোর্টের ক্ষমতা বাড়ানোর দাবিও জানান।

প্রধানমন্ত্রী তাদের বক্তব্য শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। পাশাপাশি নাগরিক সচেতনতার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, পরিবেশ ও জনস্বাস্থ্যের উন্নয়নে সরকারের পাশাপাশি সাধারণ মানুষের দায়িত্বশীল আচরণও জরুরি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দেশের স্বার্থে দায়িত্বশীলতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

সংবাদ প্রকাশের সময় : ০৮:০৯:২২ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬