ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ফাইল অডিটের ভয় দেখিয়ে অর্থ আদায়, করদাতাদের সতর্ক করল এনবিআর জাইকার সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদারের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের উদ্যোগ পুলিশের ঊর্ধ্বতন পদে রদবদল, বদলি হলেন ছয় ডিআইজি ২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত ছুটবে মেট্রোরেল অবশেষে সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু সময়ের সঙ্গে মিলিয়ে তথ্য মন্ত্রণালয়ের আইন আধুনিকায়ন করা হবে: তথ্যমন্ত্রী সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি নিষিদ্ধ নিরাপত্তার নামে সরকারপ্রধান যেন জনগণ থেকে বিচ্ছিন্ন না হন

ফাইল অডিটের ভয় দেখিয়ে অর্থ আদায়, করদাতাদের সতর্ক করল এনবিআর

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৪১:৪১ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কর ফাইল অডিটের নামে ভয় দেখিয়ে অর্থ আদায়ের অপচেষ্টা চালাচ্ছে একটি প্রতারক চক্র। এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকতে এবং কোনো অবস্থাতেই ব্যক্তিগতভাবে অর্থ লেনদেন না করার আহ্বান জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

রোববার (৫ জুলাই) রাজস্ব ভবন থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, সম্প্রতি কিছু প্রতারক বিভিন্ন মোবাইল নম্বর থেকে করদাতাদের ফোন করে দাবি করছে যে তাদের কর নথি অডিটের জন্য নির্বাচিত হয়েছে। পরে অডিট থেকে অব্যাহতি দেওয়ার আশ্বাস বা আইনি জটিলতার ভয় দেখিয়ে অবৈধভাবে অর্থ দাবি করা হচ্ছে।

এনবিআর স্পষ্ট করেছে, কর নথি অডিটের বিষয়ে কোনো কর্মকর্তা বা কর্মচারী ব্যক্তিগত মোবাইল নম্বর কিংবা অননুমোদিত মাধ্যমে করদাতার সঙ্গে যোগাযোগ করেন না। কোনো করদাতার ফাইল অডিটের জন্য নির্বাচন করা হলে আইন অনুযায়ী তাকে আনুষ্ঠানিক লিখিত নোটিশের মাধ্যমে জানানো হয়।

সংস্থাটি আরও জানায়, কর, জরিমানা বা অন্যান্য সরকারি ফি কেবল সরকারি চালানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া যায়। কোনো এনবিআর কর্মকর্তা ব্যক্তিগত ব্যাংক হিসাব বা বিকাশ, নগদ, রকেটসহ মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে অর্থ গ্রহণের অনুমতি রাখেন না।

সন্দেহজনক ফোনকল, খুদে বার্তা বা ই-মেইল পেলে সংশ্লিষ্ট কর অঞ্চলের উপকর কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করে তথ্য যাচাই করার পরামর্শ দিয়েছে এনবিআর। পাশাপাশি কেউ এনবিআরের কর্মকর্তা পরিচয়ে অর্থ দাবি করলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে এবং সংশ্লিষ্ট ফোন নম্বর সংরক্ষণ রাখার আহ্বান জানানো হয়েছে।

এনবিআর বলেছে, করদাতাদের হয়রানিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। তাই প্রতারণার ফাঁদে না পড়ে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফাইল অডিটের ভয় দেখিয়ে অর্থ আদায়, করদাতাদের সতর্ক করল এনবিআর

সংবাদ প্রকাশের সময় : ০৮:৪১:৪১ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬