ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই গণমাধ্যমের মূল শক্তি: তথ্যমন্ত্রী গণমাধ্যম যতবেশি স্বাধীন ও শক্তিশালী হবে, গণতন্ত্রও তত বেশি সুদৃঢ় হবে তিন সন্তানকে রেখে ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী ভেনেজুয়ালায় ভূমিকম্প: ১৪০ টন ধ্বংসস্তূপের নিচে ৮ দিন বেঁচে ছিলেন হারনান বিশ্বকাপ শেষেই অবসর রোনাল্ডোর! অফিস ফাঁকি দিয়ে প্রাইভেট হাসপাতালে চিকিৎসা, সাংবাদিক দেখে দৌঁড়ে পালালেন চিকিৎসক পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর আহ্বান প্রতিমন্ত্রীর পাবিপ্রবির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার শান্তি বৈঠকেই ইরানি নেতাদের হত্যার ছক ইসরায়েলের! চোখে জল, ২১ নম্বর জার্সি গায়ে রোনাল্ডোদের আবেগঘন মুহূর্ত

মির্জা ফখরুল

গণমাধ্যম যতবেশি স্বাধীন ও শক্তিশালী হবে, গণতন্ত্রও তত বেশি সুদৃঢ় হবে

ঠাকুরগাঁও প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৫৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণমাধ্যম যত বেশি স্বাধীন ও শক্তিশালী হবে, দেশের গণতন্ত্রও তত বেশি সুদৃঢ় হবে।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি সাংবাদিকদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, সাংবাদিকদের কাজ হচ্ছে সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা হিসেবে তুলে ধরা। রাজনৈতিক নেতাদের কর্মকাণ্ডে ভুল-ত্রুটি থাকলে তা জনসমক্ষে আনা গণমাধ্যমের দায়িত্বের অংশ। তাঁর মতে, “যে দেশের গণমাধ্যম যত শক্তিশালী, সেই দেশের গণতন্ত্রও তত শক্তিশালী।”

তিনি আরও বলেন, রাজনৈতিক নেতারা সমালোচনার ঊর্ধ্বে নন এবং জনগণের স্বার্থে কাজ করতে গিয়ে ভুল হওয়া স্বাভাবিক। সেই ভুলগুলো তুলে ধরে জবাবদিহিতা নিশ্চিত করাই সাংবাদিকতার অন্যতম ভূমিকা।

সাংবাদিকদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, সত্য সংবাদ প্রকাশের কারণে অনেক সময় সাংবাদিকরা হামলা ও হয়রানির শিকার হন, যা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। এ বিষয়ে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা জরুরি বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে তিনি ঠাকুরগাঁওয়ে নতুন দুটি উপজেলা গঠনের উদ্যোগসহ স্থানীয় উন্নয়ন পরিকল্পনার প্রসঙ্গও তুলে ধরেন। পাশাপাশি সাংবাদিকদের উদ্দেশে বলেন, ব্যক্তি নয়, কাজের মূল্যায়ন করতে হবে এবং জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড সাহসিকতার সঙ্গে তুলে ধরতে হবে।

শেষে তিনি নবনির্বাচিত প্রেসক্লাব কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আশা প্রকাশ করেন, তারা পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মির্জা ফখরুল

গণমাধ্যম যতবেশি স্বাধীন ও শক্তিশালী হবে, গণতন্ত্রও তত বেশি সুদৃঢ় হবে

সংবাদ প্রকাশের সময় : ০৭:৫৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬