ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইকরার মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন আলভী

বিনোদন প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:০৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর মিরপুরে স্ত্রী ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলায় ছোট পর্দার অভিনেতা মো. নিয়ামত উল্লাহ ভূইয়া ওরফে জাহের আলভীকে কারাগারে আটক রাখার আবেদন করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জুন) মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর জোনাল টিমের পরিদর্শক আব্দুল মালেক তাকে আদালতে হাজির করে এ আবেদন করেন।

আদালতে দেওয়া আবেদনে পুলিশ জানায়, গত ২৮ জুন স্বাস্থ্য পরীক্ষা শেষে আলভীকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় মামলার তদন্তে সহায়ক বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার তথ্যও মিলেছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

তদন্ত কর্মকর্তা আরও জানান, মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আলভীকে কারাগারে আটক রাখা প্রয়োজন।

এর আগে গত ২৪ জুন এ মামলায় আলভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। রিমান্ড শেষে মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হয়।

মামলার নথি অনুযায়ী, গত ১৮ জুন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন আলভী। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে ডিবি পুলিশ।

এদিকে, মামলার আরেক আসামি আলভীর মা নাসরিন সুলতানা শিউলি গত ৪ জুন আদালতে আত্মসমর্পণ করে জামিন পান।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১ মার্চ রাজধানীর মিরপুরের বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ইকরাকে উদ্ধার করেন পরিবারের সদস্যরা। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং বাসা থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে।

ইকরার মৃত্যুর ঘটনায় তার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। মামলায় আলভীর মা নাসরিন সুলতানা শিউলিকেও আসামি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইকরার মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন আলভী

সংবাদ প্রকাশের সময় : ০৫:০৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬