ঢাকা ০১:২৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্ষণ মামলার আসামি শিবির নেতা জিসান সুস্থ, হাসপাতাল থেকে ছাড়পত্র

কুমিল্লা প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ধর্ষণ ও ভ্রূণ নষ্ট করার অভিযোগে গ্রেপ্তার ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসান মিয়া প্রধানকে চার দিন চিকিৎসাধীন থাকার পর কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। মেডিক্যাল বোর্ড তার শারীরিক অবস্থা পরীক্ষা করে তাকে সুস্থ বলে মতামত দেওয়ার পর মঙ্গলবার (১৬ জুন) দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মোহাম্মদ শাহজাহান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মেডিক্যাল বোর্ডের প্রতিবেদনে জিসানের শারীরিক অবস্থা স্বাভাবিক উল্লেখ করা হয়েছে। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন।

ধর্ষণ ও ভ্রূণ নষ্ট করার অভিযোগে দায়ের করা মামলায় গত শুক্রবার রাতে জিসানকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর অসুস্থতার কথা বলে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। তার প্রকৃত শারীরিক অবস্থা যাচাই করতে হাসপাতাল কর্তৃপক্ষ চার সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করে।

বোর্ডের সদস্যরা পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণ শেষে তাকে সুস্থ বলে প্রতিবেদন দিলে হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়পত্র দেয়। জেলা পুলিশের একটি সূত্র জানিয়েছে, হাসপাতাল থেকে মেডিক্যাল রিপোর্ট পাওয়ার পর তাকে আদালতে হাজির করার প্রস্তুতি নেওয়া হয়েছে।

পুলিশের দাবি, দাউদকান্দির এক বিধবা নারীর সঙ্গে সম্পর্কের জেরে বিয়ের প্রতিশ্রুতি দিলেও পরে তা এড়াতে জিসান আত্মগোপনে যান। পরে নিখোঁজের নাটক সাজিয়ে তিনি নিজেকে অপহরণের শিকার হিসেবে উপস্থাপনের চেষ্টা করেন। তবে তদন্তে পুলিশ এমন কোনো অপহরণের প্রমাণ পায়নি বলে জানিয়েছে।

উল্লেখ্য, জিসান মিয়া প্রধান ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং সংগঠনটির কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি। মামলার পরবর্তী আইনি কার্যক্রম এখন আদালতের মাধ্যমে পরিচালিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ধর্ষণ মামলার আসামি শিবির নেতা জিসান সুস্থ, হাসপাতাল থেকে ছাড়পত্র

সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬