রতোয়া নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু
- সংবাদ প্রকাশের সময় : ০৪:০৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬ ৮ বার পড়া হয়েছে
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় করতোয়া নদী পার হওয়ার সময় পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত সাখাওয়াদ (৬৫) উপজেলার বুলাকীপুর ইউনিয়নের শালিকাদহ এলাকার মৃত মমদেলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৫ মে) সকালে নিজের পালিত হাঁস নদীর ওপার থেকে এপারে আনার জন্য নদী পার হচ্ছিলেন সাখাওয়াদ। এ সময় নদীর মাঝপথে গিয়ে তিনি গভীর পানিতে পড়ে যান।
ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালান এবং ফায়ার সার্ভিসে খবর দেন।
পরে ঘোড়াঘাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।
ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে।
এদিকে সাখাওয়াদের মৃত্যুতে শালিকাদহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




















