ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশে হামে আরও ১২ শিশুর মৃত্যু, দুই মাসে প্রাণহানি ৪৫১ টাঙ্গাইলকে আধুনিক ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী টুকু ফারাক্কার প্রভাবে প্রাণহীন পদ্মা হারানো ঐতিহ্য ‘রাজশাহী সিল্ক’ পুনরুদ্ধারে ব্র্যাককে এগিয়ে আসার আহ্বান ভূমিমন্ত্রীর নবম পে-স্কেলের গেজেট দ্রুত প্রকাশের দাবি সরকারি কর্মচারীদের রতোয়া নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ঘোড়াঘাটের বাজারে অপরিপক্ক লিচুর ছড়াছড়ি, স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা পাঠ্যবইয়ে যুক্ত হবে ২০২৪ সালের গণ-অভ্যুত্থান গোপালপুরে যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলাকে ঘিরে বিতর্ক পাবনার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৭ বছর পর ঢাকায় গ্রেফতার

ঘোড়াঘাটে ধান-ভুট্টা ক্রয়ে অতিরিক্ত ওজন নেওয়ার অভিযোগ, ক্ষোভ কৃষকদের

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:০৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুরের ঘোড়াঘাটে ধান ও ভুট্টা ব্যবসায়ী এবং ফড়িয়াদের বিরুদ্ধে মাপজোখে অনিয়মের অভিযোগ উঠেছে। কৃষকদের দাবি, প্রতি বস্তা ধান বা ভুট্টা বিক্রির সময় নির্ধারিত ওজনের চেয়ে অতিরিক্ত ২ থেকে আড়াই কেজি বেশি নেওয়া হচ্ছে। এতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

স্থানীয় কৃষকদের অভিযোগ, নির্ধারিত ৭৫ কেজির এক বস্তা ধান বা ভুট্টা বিক্রি করতে গেলে ব্যবসায়ীরা ৭৭ থেকে সাড়ে ৭৭ কেজি পর্যন্ত ওজন করে নিচ্ছেন। কেউ অতিরিক্ত ধান বা ভুট্টা দিতে অস্বীকৃতি জানালে তাদের পণ্য কিনতে চায় না আড়তদাররা।

ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন হাট ও বাজার—রাণীগঞ্জ হাট, বলাহার বাজার, ডুগডুগিন হাট, পৌর হাট, ওসমানপুর হাট ও বলগাড়ি হাটে ধান-ভুট্টার বড় আকারে কেনাবেচা হয়। কৃষকদের দাবি, এসব বাজারে একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে অতিরিক্ত ওজনের মাধ্যমে কৃষকদের কাছ থেকে বাড়তি ধান-ভুট্টা আদায় করছে।

স্থানীয় কৃষক আতিয়ার রহমান ও আব্দুস সালাম জানান, তারা নির্ধারিত ওজনের বেশি দিতে না চাইলে আড়তদাররা ধান কিনতে অস্বীকৃতি জানান। পরে বাধ্য হয়ে অন্য আড়তে কমবেশি অতিরিক্ত ওজন দিয়েই পণ্য বিক্রি করতে হয়েছে।

এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, বস্তার ওজন ও পরিবহন খরচের অজুহাতে অতিরিক্ত এক থেকে দুই কেজি ধান বা ভুট্টা নেওয়া হয়। তবে কৃষকদের দাবি, এটি দীর্ঘদিনের একটি অনিয়মিত প্রথা, যা এখন চরম মাত্রা পেয়েছে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওছার শেখ বলেন, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে প্রশাসন কাজ করবে। অতিরিক্ত ওজন নেওয়া ও সিন্ডিকেটের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামও বলেন, কৃষকদের সঙ্গে অন্যায় করা হচ্ছে। বিষয়টি নিয়ে দ্রুত সচেতনতামূলক ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঘোড়াঘাটে ধান-ভুট্টা ক্রয়ে অতিরিক্ত ওজন নেওয়ার অভিযোগ, ক্ষোভ কৃষকদের

সংবাদ প্রকাশের সময় : ০৪:০৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬