ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাড়ে আট ঘণ্টা জিজ্ঞাসাবাদ, ইডি দপ্তর ছাড়লেন নুসরত

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:০৬:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ১১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘ প্রায় সাড়ে আট ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দপ্তর থেকে বেরিয়ে এলেন অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য নুসরত জাহান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অভিনেতা যশ দাশগুপ্ত।

বুধবার সকালে টালিগঞ্জের বাসা থেকে বেরিয়ে তিনি কলকাতার সিজিও কমপ্লেক্সে পৌঁছান এবং সকাল সাড়ে ১০টা নাগাদ ইডি দপ্তরে প্রবেশ করেন। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর সন্ধ্যার দিকে তিনি বাইরে বের হন।

ইডি সূত্রে জানা যায়, রাজারহাট এলাকায় ফ্ল্যাট প্রকল্পে প্রতারণার অভিযোগ এবং সংশ্লিষ্ট আর্থিক লেনদেনের বিষয়েই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তে উঠে আসা কিছু নতুন তথ্যের ভিত্তিতেই তাকে ডাকা হয়েছিল বলে জানা গেছে।

এর আগে এই মামলাটি মূলত ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার অভিযোগকে কেন্দ্র করে তদন্তাধীন ছিল। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে নুসরত জাহানের সম্পৃক্ততা এবং তাঁর ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে তদন্তে।

দপ্তর থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে নুসরত জাহান বলেন, “আপনারা খবর নিয়ে নিন”—এর বাইরে তিনি আর কিছু বলেননি।

তদন্তের বিষয়ে এখনো ইডির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাড়ে আট ঘণ্টা জিজ্ঞাসাবাদ, ইডি দপ্তর ছাড়লেন নুসরত

সংবাদ প্রকাশের সময় : ১২:০৬:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬