ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বার্ড ফ্লু মোকাবিলায় আশার আলো, টিকা তৈরি করলো মডার্না

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:০৮:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মডার্না বার্ড ফ্লু প্রতিরোধে নতুন এমআরএনএ টিকা তৈরি করেছে, যা ইনফ্লুয়েঞ্জার বিভিন্ন ধরনের স্ট্রেনকে লক্ষ্য করে কাজ করতে পারে—এমনটাই দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক এই ওষুধ কোম্পানি।

কোম্পানিটি জানিয়েছে, এমআরএনএ-১০১৮ নামের টিকাটির তৃতীয় ধাপের (ফাইনাল স্টেজ) ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। প্রায় ৪ হাজার স্বেচ্ছাসেবীর ওপর এর কার্যকারিতা ও নিরাপত্তা পরীক্ষা করা হচ্ছে। সফল ফল পেলে পরবর্তী ধাপে আরও বৃহৎ পরিসরে পরীক্ষা শেষে দ্রুত বাজারজাতকরণের অনুমোদন চাওয়া হবে।

মডার্নার দাবি, এই টিকা শুধু H5N1 বা H7N9 ধরনের বার্ড ফ্লু নয়, ইনফ্লুয়েঞ্জার আরও একাধিক সংক্রামক রূপের বিরুদ্ধেও কার্যকর হতে পারে। বর্তমানে বিশ্বজুড়ে বার্ড ফ্লুর বিস্তার ও এর সম্ভাব্য মানব সংক্রমণ নিয়ে উদ্বেগ বাড়ছে—বিশেষ করে হাঁস-মুরগির খামারকর্মী ও সংস্পর্শে থাকা মানুষের মধ্যে ঝুঁকি বেশি বলে চিকিৎসা বিশেষজ্ঞরা সতর্ক করছেন।

এদিকে ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধে প্রচলিত টিকা থাকলেও নতুন এই এমআরএনএ প্রযুক্তিভিত্তিক ভ্যাকসিনকে আরও বিস্তৃত সুরক্ষার সম্ভাব্য সমাধান হিসেবে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বার্ড ফ্লু মোকাবিলায় আশার আলো, টিকা তৈরি করলো মডার্না

সংবাদ প্রকাশের সময় : ১২:০৮:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬