ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যোগ্যতার ভিত্তিতে নিয়োগ পাওয়া সিটি প্রশাসকদের দায়িত্বশীল ভূমিকার আহ্বান

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:০০:২৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সকল সিটি কর্পোরেশনের প্রশাসককে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে এবং তারা দায়িত্ব পালনে সেই যোগ্যতার প্রতিফলন ঘটাবেন বলে আশা প্রকাশ করেছেন মীর শাহে আলম।

বুধবার (২২ এপ্রিল) স্থানীয় সরকার বিভাগ–এর সভাকক্ষে সিটি কর্পোরেশনসমূহের উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় তিনি প্রশাসকদের জনগণের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, নিজ নিজ শহর ঘুরে দেখা, জনগণের কথা শোনা এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দৃশ্যমান উন্নয়ন নিশ্চিত করা জরুরি।

প্রতিমন্ত্রী আরও বলেন, জনগণের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে সব সিটি কর্পোরেশনকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে। মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি সহায়তা দেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।

সভায় রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, গাজীপুর, কুমিল্লা, রংপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসকরা নিজ নিজ এলাকার উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ও চ্যালেঞ্জ তুলে ধরেন।

এছাড়া প্রকল্প বাস্তবায়নে নিয়মিত মনিটরিং, সম্ভাব্যতা যাচাইয়ে সতর্কতা, চ্যালেঞ্জ দ্রুত শনাক্তকরণ এবং জ্বালানি সংকটে কাজ ব্যাহত না হওয়ার বিষয়েও গুরুত্ব দেন প্রতিমন্ত্রী।

সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান সভাপতিত্ব করেন। এতে বিভিন্ন সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যোগ্যতার ভিত্তিতে নিয়োগ পাওয়া সিটি প্রশাসকদের দায়িত্বশীল ভূমিকার আহ্বান

সংবাদ প্রকাশের সময় : ০৭:০০:২৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬