ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৫৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ২০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের সময়ে শিশুদের হামের টিকা বিদেশ থেকে আমদানি করা হয়নি। বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদে অধিবেশন চলাকালীন প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য তুলে ধরেন।

তিনি বলেন, “আমরা সবাই মিলে স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করেছি। কিন্তু দুঃখজনকভাবে অন্তর্বর্তী সরকারের সময়ে শিশুদের হামের টিকা বিদেশ থেকে আনা হয়নি।”

বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনি জানান, টিকা সরবরাহে এখন ইউনিসেফ সহায়তা করছে। দ্রুততার সঙ্গে ভ্যাকসিন আসায় প্রায় দুই কোটি শিশুকে হামের টিকা দেওয়া সম্ভব হবে বলেও তিনি উল্লেখ করেন।

এছাড়া হামের পরীক্ষার কিট সংকটের বিষয়টি স্বীকার করে তিনি বলেন, কিছু কিট ইতোমধ্যে দেশে এসেছে এবং আরও কিছু কিট বিমানবন্দর ও কাস্টমসে রয়েছে। একটি কিট দিয়ে প্রায় তিনজন শিশুর পরীক্ষা করা সম্ভব বলেও তিনি জানান।

সরকার এ বিষয়ে কাজ করছে এবং সংকট দ্রুত সমাধানের চেষ্টা চলছে বলেও সংসদে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি : প্রধানমন্ত্রী

সংবাদ প্রকাশের সময় : ০৬:৫৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬