ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে হামে আরও ৫ জনের মৃত্যু, বাড়ছে রোগীর চাপ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ১২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১২৯ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে নিশ্চিত হামে গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তর–এর কন্ট্রোলরুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত দেশে নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ জনে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা ৩ হাজার ৯৩৪ জন।

এই সময়ের মধ্যে সন্দেহজনক হামে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ১৬৪ জনে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ হাজার ৯৯৮ জন এবং সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১৪ হাজার ৮৯২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই সময়সীমায় সন্দেহজনক হামে মোট ১৯০ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ২২৯ জন বলে জানানো হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, সন্দেহজনক হামের রোগী ও মৃত্যু সংখ্যা বাড়তে থাকায় পরিস্থিতি নজরদারিতে রাখা জরুরি এবং দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দেশে হামে আরও ৫ জনের মৃত্যু, বাড়ছে রোগীর চাপ

সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬