ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপত্র জমা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৩৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থীরা।

মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা ১১টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে একে একে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি থেকে মোট ৩৬ জন নারী প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে রয়েছেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরীসহ আরও অনেকে।
বিএনপির এসব প্রার্থীরা মনোনয়ন জমা দেওয়ার মাধ্যমে সংরক্ষিত নারী আসনের নির্বাচনী প্রক্রিয়ায় আনুষ্ঠানিকভাবে অংশ নিলেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং এরপর সংরক্ষিত নারী আসনের নির্বাচন সম্পন্ন হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপত্র জমা

সংবাদ প্রকাশের সময় : ০৪:৩৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬