ইইউর সঙ্গে অংশীদারিত্ব চুক্তি সই করল বাংলাদেশ
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে অংশীদারিত্ব ও পারস্পরিক সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ চুক্তিতে স্বাক্ষর করেছে বাংলাদেশ।
সোমবার (২০ এপ্রিল) সকালে ব্রাসেলস-এ বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন-এর মধ্যে পার্টনারশিপ অ্যান্ড কোঅপারেশন অ্যাগ্রিমেন্ট (পিসিএ)-এর প্রাথমিক স্বাক্ষর সম্পন্ন হয়।
বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) ড. মো. নজরুল ইসলাম। ইইউর পক্ষে স্বাক্ষর করেন এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পাওলা পাম্পালনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ইউরোপীয় কমিশনের হাই রিপ্রেজেনটেটিভ/ভাইস প্রেসিডেন্ট কাজা কাল্লাস।
এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ ও ইইউর মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা এবং কূটনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।


























