ঢাকা ১০:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধবিরতি হলেও জ্বালানি সংকট কাটবে না, সতর্ক পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৫৯:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি হলেও বৈশ্বিক জ্বালানি সংকট পুরোপুরি কাটবে না বলে সতর্ক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোকে এ সংকট মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (১০ এপ্রিল) নবম ভারত মহাসাগরীয় কনফারেন্স-এ বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “ভারত মহাসাগরীয় অঞ্চল বর্তমানে এক উত্তাল সময় অতিক্রম করছে। জ্বালানি সংকট অর্থনীতি ও সমাজে বড় চাপ সৃষ্টি করছে। এ পরিস্থিতিতে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, বৈশ্বিক অর্থনৈতিক নিরাপত্তা কাঠামো নতুন করে মূল্যায়ন জরুরি। পরিবর্তিত বিশ্ব বাস্তবতায় প্রান্তিক জনগোষ্ঠী ও পরিবেশগতভাবে ঝুঁকিপূর্ণ মানুষের সুরক্ষা নিশ্চিত করাকে অগ্রাধিকার দিতে হবে।

সম্মেলনে তিনি উল্লেখ করেন, তারেক রহমান ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এমএসএমই) সম্প্রসারণ এবং বাংলাদেশকে ‘সুপার সোর্সিং হাব’ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন। এর মাধ্যমে দেশকে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল ও ডিজিটাল বাণিজ্যের সঙ্গে আরও সংযুক্ত করার লক্ষ্য রয়েছে।

ড. খলিলুর রহমান বলেন, প্রযুক্তি—বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা—বর্তমানে উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। তাই তরুণ উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি এবং এসএমই খাতে উদ্ভাবন জোরদার করা প্রয়োজন।

এ সময় তিনি আন্তঃসীমান্ত সহযোগিতা জোরদার এবং বিদ্যমান সমন্বয় কাঠামো পুনর্বিবেচনার ওপরও গুরুত্বারোপ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যুদ্ধবিরতি হলেও জ্বালানি সংকট কাটবে না, সতর্ক পররাষ্ট্রমন্ত্রী

সংবাদ প্রকাশের সময় : ১১:৫৯:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬