ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐক্যে মতপার্থক্য, জামায়াতের সিদ্ধান্তে এনসিপির আপত্তি ক্ষমতা হারিয়ে দেশে ফিরতে পারেননি যেসব নেতা ১৫ বছর পর শাহরুখ-কারিনা, ‘কিং’-এ নতুন চমক ১৬ ডিসেম্বর দেশে ফিরবেন শেখ হাসিনা? দাবি বাহাউদ্দিন নাছিমের চৌমুহনীতে ৭০০ কোটি টাকায় বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা জিল বাংলা সুগার মিলে ৬৯তম আখ মাড়াই মৌসুম শুরু, চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ৫,৩৯০ টন বাংলাদেশের মাটিতে স্বৈরাচারের ফেরার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামপুরে স্বর্ণের দোকানে হামলা, স্বর্ণকারের মৃত্যু; আটক ১ শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৭ মৃত্যু, নতুন আক্রান্ত ১,৩৫১

পলাশবাড়ীতে থানায় হামলা মামলায় আরও ২ জন গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৫৩:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ১২১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‎
‎গাইবান্ধার পলাশবাড়ী থানায় দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৪ এপ্রিল) রাত দেড়টার দিকে বিশেষ অভিযানে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের দীঘলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

‎গ্রেফতারকৃতরা হলেন পলাশ আহমেদ (৩৫), বায়তুল মাল সম্পাদক, পলাশবাড়ী যুব জামায়াত এবং গোলজার রহমান (৩৪), রুকন, পলাশবাড়ী উপজেলা জামায়াতে ইসলামী। তারা এজাহারভুক্ত যথাক্রমে ১নং ও ৪নং আসামি বলে জানিয়েছে পুলিশ।

‎গোপন সংবাদের ভিত্তিতে পলাশবাড়ী থানা ও জেলা গোয়েন্দা শাখার সমন্বয়ে গঠিত একটি দল অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

‎এর আগে একই ঘটনায় কানন (সেক্রেটারি, ২নং ওয়ার্ড, পলাশবাড়ী পৌর জামায়াতে ইসলামী; এজাহারভুক্ত ৩নং আসামি) এবং মিজান (সাবেক আমীর, পলাশবাড়ী উপজেলা জামায়াতে ইসলামী; তদন্তে প্রাপ্ত আসামি) কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

‎সর্বশেষ গ্রেফতারকৃত দুই আসামিকেও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

‎পুলিশ জানিয়েছে, বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পলাশবাড়ীতে থানায় হামলা মামলায় আরও ২ জন গ্রেফতার

সংবাদ প্রকাশের সময় : ১১:৫৩:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬