শিশু ধর্ষণ মামলার প্রধান আসামী র্যাবের হাতে গ্রেফতার
- সংবাদ প্রকাশের সময় : ০১:২৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর আলী হাসান হোসেন গ্রামে একটি শিশুকে ধর্ষণের অভিযোগে ইসমাইল হোসেন (৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব-১১। গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন লক্ষ¥ীনারায়পুর ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়। ১৭ মার্চ (মঙ্গলবার) দুপুরে র্যাব-১১ লক্ষ্মীপুর ও নোয়াখালীর অঞ্চলের অধিনায়ক মোঃ মুহিত কবীর সেরনিয়াবাত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
মোঃ মুহিত কবীর সেরনিয়াবাত জানান, গত ৩০ সেপ্টেম্বর দুপুরে বাড়িতে খেলা করার সময় একই বাড়ির নিজাম উদ্দিনের পুত্র ইসমাইল হোসেন শিশুটিকে ফুসলিয়ে তার নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি অসুস্থ অবস্থায় ওই ঘর থেকে বের হয়ে তার স্বজনকে অবহিত করে।
এ ঘটনায় শিশুটির মাতা বাদী হয়ে ইসমাইল কে আসামী করে রামগতি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে। পরে এলাকা ছেড়ে সে আত্নগোপনে চলে যায়।
পরে র্যাব গোপন সংবাদের ভিত্তিতে ১৬ মার্চ সোমবার রাতে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাকে রামগতি থানা পুলিশের কাছে সোর্পদ করা হবে বলে জানান তিনি।























