ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা বিকেলে, সময় পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:১৩:১৮ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর লিখিত পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৯ জানুয়ারি (শুক্রবার) সকাল ১০টার পরিবর্তে বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

রোববার (৪ জানুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (বিদ্যালয়-২) রাজীব কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তিন পার্বত্য জেলা—রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান—ব্যতীত দেশের সব জেলায় একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণার কারণে পূর্বে ২ জানুয়ারির নির্ধারিত পরীক্ষা স্থগিত করে ৯ জানুয়ারি পুনর্নির্ধারণ করা হয়েছিল।

প্রথম ধাপে রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০ হাজার ২১৯টি সহকারী শিক্ষক পদের বিপরীতে আবেদন করেছেন ৭ লাখ ৪৫ হাজার ৯২৯ জন প্রার্থী। দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ৪ হাজার ১৬৬টি পদের জন্য আবেদন করেছেন ৩ লাখ ৩৪ হাজার ১৫১ জন।

সব মিলিয়ে ১৪ হাজার ৩৮৫টি পদের বিপরীতে মোট আবেদন পড়েছে ১০ লাখ ৮০ হাজার ৮০টি। সে হিসাবে প্রতি পদের জন্য গড়ে প্রতিযোগিতা করবেন প্রায় ৭৫ জন প্রার্থী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা বিকেলে, সময় পরিবর্তন

সংবাদ প্রকাশের সময় : ০৫:১৩:১৮ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬