ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের সাম্প্রতিক পরিস্থিতি বিদেশি কূটনীতিকদের জানাল সরকার শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার  ৬ মামলার আসামি আবারও ইয়াবাসহ গ্রেপ্তার পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ২২ হাজার চায় শ্রমিকপক্ষ, মালিকদের প্রস্তাব ১৫,৮০০ জ্বালানি খাতে অদৃশ্য ছায়া: সরকার বদলালেও অটুট বিপু-এজাজ সিন্ডিকেট বিজয় দিবসে দেশে  ফিরতে চান শেখ হাসিনা দুই মিনিটের ব্যবধানে দুই দফা ভূমিকম্প, কেঁপে উঠল উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন এলাকা ডিএনসিসি কাপের নতুন আসর, টাইটেল স্পন্সর বসুন্ধরা হাউজিং মালয়েশিয়ার প্রলোভনে সাগরে জিম্মি-বাণিজ্য

হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা

টেক্সাসে বন্যা, ১০০ বছরে সবচেয়ে ভয়াবহ বিপর্যয়

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:০৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫ ১২৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্রমেই খারাপের দিকে যাচ্ছে টেক্সাসের পরস্থিতি। বন্যা ও ভূমিধসের জেরে সেন্ট্রাল টেক্সাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৪। সবচেয়ে খারাপ অবস্থা কের কাউন্টির। সেখানে এখন পর্যন্ত ২৮ জন শিশু-সহ ৮৪ জনের মরদেহ উদ্ধার হয়েছে। তাছাড়া অনেকেই নিখোঁজ রয়েছেন। তাদের খোঁজে তল্লাশি অভিযান চলছে। এই পরিস্থিতিতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আমেরিকার টেক্সাসের দক্ষিণ-মধ্যাঞ্চলে গত কয়েকদিন ধরেই বর্ষার বৃষ্টিপাত হচ্ছে। গত ৪ জুলাই (শুক্রবার) হঠাৎ সেখানে বন্যা দেখা দেয়। ভারী বর্ষণের জেরে প্লাবিত হয় গুয়াদালুপে নদী।

টেক্সাসের গভর্নর ড্যান প্যাট্রিক এনিয়ে সাংবাদিক সম্মেলনে জানান, ৪৫ মিনিটের মধ্যে গুয়াদালুপে নদীর জল ২৬ ফুট বেড়ে যায়। যার জেরে বন্য়া ধ্বংসাত্মক রূপ নেয়। সতর্কবার্তা দেওয়ার সময়ই মেলেনি। পরিবেশবিদরা বলছেন, টেক্সাসের ইতিহাসে এই বন্যা অন্যতম বড় বিপর্যয়।

এই বিপর্যয়ের মধ্যেই খারাপ খবর শুনিয়েছে সেখানকার আবহাওয়া দপ্তর। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় টেক্সাসের বিভিন্ন অঞ্চলে আরও ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

প্রতিকূল আবহাওয়ার কারণে বারবার ব্যহত হচ্ছে উদ্ধারকাজ। তারই মধ্যে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এদিকে কাউন্টিতে যে ২৮ জন শিশুর মৃতদেহ উদ্ধার হয়েছে তারা সকলে একটি সামান ক্যাম্পে যোগ দিতে এসেছিল বলে জানা গিয়েছে। এই বন্যাকে ‘ভয়াবহ বিপর্যয়’ বলে আখ্যা দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ১০০ বছরের ইতিহাসে এমন বিপর্যয় দেখা যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা

টেক্সাসে বন্যা, ১০০ বছরে সবচেয়ে ভয়াবহ বিপর্যয়

সংবাদ প্রকাশের সময় : ১২:০৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫