সংবাদ শিরোনাম ::
পল্লবীতে নারী সাংবাদিককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১১:৪৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ ১৬৯ বার পড়া হয়েছে
রাজধানীর পল্লবীতে এক নারী সাংবাদিককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে পাওয়া গেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী নারী একটি পত্রিকার সাংবাদিক বলে জানা গেছে।
মঙ্গলবার (১৮ মার্চ) পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, এক নারী সাংবাদিক সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগটি তাৎক্ষণিক আমলে নিয়ে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি মোহাম্মদ নজরুল ইসলাম আরও বলেন, ভুক্তভোগী ওই নারী সাংবাদিককে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।






















