গ্রেপ্তার আরাকান আর্মির ৬ সদস্য ১০ দিনের রিমান্ডে
নাশকতার পরিকল্পনা আরকান আর্মির
- সংবাদ প্রকাশের সময় : ০৮:১৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ ১৬১ বার পড়া হয়েছে
আবারও সংগঠিত হচ্ছে আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি (আরসা)। মিয়ানমারে বিদ্রোহীদের সঙ্গে সেনাবাহিনীর সংঘাতে চতুর্মুখী চ্যালেঞ্জে পড়েছে বাংলাদেশ। রাখাইনে জান্তা সরকারের কাছে ব্যর্থ হলে যুদ্ধরত আরাকান আর্মির সশস্ত্র সদস্যদের বাংলাদেশমুখী হওয়ার শঙ্কা সৃষ্টি হয়েছে। এর ফলে বাংলাদেশে আতঙ্ক বাড়ছে। এই পরিস্থিতে এড়াতে বিজিবি এবং কোস্ট গার্ডদের এখনই পরিকল্পনা নেয়ার পরামর্শ দিচ্ছেন নিরাপত্তা বিশ্লেষকরা।
এদিকে, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে রোহিঙ্গা বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশনের (এআরএসএ) পাঁচ সদস্যসহ ৬ জনকে গ্রেফতার করে র্যাব-১১। সেই সঙ্গে তাদের ছয়জনকে দুই মামলায় গ্রেফতার দেখিয়ে ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার বিকালে সিদ্ধিরগঞ্জ থানার পৃথক দুই মামলায় ১০ দিন করে রিমান্ড চাইলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন কাদির ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান এর সত্যতা নিশ্চিত করেন।
রিমান্ডে নেওয়া আসামিরা হলেন- আতাউল্লাহ আবু আম্মার জুনুনী ওরফে আতাউল্লাহ (৪৮), মোস্তাক আহমেদ (৬৬), সলিমুল্লাহ (২৭), মো. আসমতউল্লাহ (২৪) ও হাসান (৪৩)। তারা সবাই মিয়ানমারের বিভিন্ন এলাকার বাসিন্দা। সেই সঙ্গে আতাউল্লাহ ছাড়া বাকি সবাই কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করতেন। তাদের সঙ্গে সিদ্ধিরগঞ্জে ভ‚মিপল্লি আবাসিক এলাকার বাসিন্দা মনিরুজ্জামান (২৪) রয়েছেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা বলেন, আসামিরা নারায়ণগঞ্জ ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন এলাকা আগে নাশকতামূলক অপরাধ কর্মকাÐ সংঘটিত করার জন্য গোপন বৈঠক করে আসছিল। র্যাব ও পুলিশ গোপন সংবাদ পায় যে আসামিরা নাশকতামূলক কর্মকাÐ সংঘটিত করার জন্য সিদ্ধিরগঞ্জে ভ‚মিপল্লি আবাসন এলাকার একটি বহুতল ভবনে গোপন বৈঠক করছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব পুলিশ যৌথ অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে। রিমান্ডে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগে সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের ভ‚মিপল্লি আবাসিক এলাকার বাড়িতে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে র্যাব-১১। এ সময় আসামিদের কাছ থেকে ২১ লাখ ৩৯ হাজার ১০০ টাকা উদ্ধার করে।
জানা যায়, মিয়ানমারের শান রাজ্যে জান্তা সরকারের সঙ্গে শান লিবারেশন আর্মির দু’বছর ধরে চলা সংঘাতে এখন শান নর্থ রাজ্যে তাং ওয়া আর্মি, কাচিন রাজ্যে কোচিন ইন্ডিপেন্ডন্ট আর্মি, ইয়াঙ্গুনে কারেন্ট ন্যাশনাল ডিফেন্স আর্মি যুক্ত হয়েছে। বাকি গ্রæপগুলোর মতোই স্বতন্ত্র অঞ্চলের দাবিতে নতুন করে যুদ্ধ শুরু করেছে রাখাইন রাজ্যের আরাকান আর্মি। সবশেষ কোনো বিদ্রোহী গ্রæপের সঙ্গে টিকতে না পেরে পিছু হটছে মিয়ানমার সেনাবাহিনী। এর মধ্যে গত এক সপ্তাহের বেশি সময় ধরে রাখাইন রাজ্যে আরাকান আর্মির সঙ্গে সেনাবাহিনীর ভয়ঙ্কর সংঘাতে অস্থির হয়ে উঠেছে বাংলাদেশের সীমান্ত। এই যুদ্ধের অজুহাতে চার লাখের বেশি রোহিঙ্গাকে বাংলাদেশের দিকে ঠেলে দেয়ার চক্রান্ত করছে জান্তা সরকার। মংডু-বুচিদং এলাকা থেকে রোহিঙ্গাদের বাংলাদেশ সীমান্তে এনে রাখা হয়েছে বলেও তথ্য রয়েছে।
উল্লেখ্য, ২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে আরাকান আর্মির মতো রোহিঙ্গা বিদ্রোহীদের অ্যালায়েন্স সংগঠন আরসা’ও সংঘাতে জড়িয়েছিলো। কিন্তু মিয়ানমার সেনা চৌকিতে অতর্কিত হামলার পর মাত্র একদিনেই পরাজয় স্বীকার করে নেয় আরসা। আর তার ফলাফল হিসাবে ৮ লাখেরও বেশি রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে চলে আসতে বাধ্য হয়।
জানা গেছে, গত বছর আরসার শীর্ষ পর্যায়ের ৭৬ জনকে আটক করা হয়েছে। এরমধ্যে সামরিক শাখা, গান গ্রæপ, অর্থ সম্পাদক, আরসা প্রধান আতাউল্লাহ জুনুনীর একান্ত সহকারী, ক্যাম্প কমান্ডার, ওলামা বডির প্রধান, টর্চার সেলের নিয়ন্ত্রকসহ বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতারা রয়েছেন।
র্যাব ছাড়াও পুলিশ এবং এপিবিএনের হাতেও বেশ কয়েকজন আরসার সদস্য আটক হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন রোহিঙ্গা জানান, একবছর আগেও ক্যাম্পে আরসার একচ্ছত্র আধিপত্য ছিলো। কিন্তু এখন তাদের আধিপত্য তেমন চোখে পড়ে না। তবে অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য প্রতিনিয়ত আরএসও’র সঙ্গে সংঘর্ষ জড়াচ্ছে তারা। এতে আরসার সদস্য এবং সাধারণ রোহিঙ্গাও মারা যাচ্ছে। তারা বলেন, ২০১৭ সালে বাংলাদেশে আশ্রয়ের পর থেকে রোহিঙ্গাদের এক প্রকার জিম্মি করে রেখেছিল আরসা। হত্যা, চাঁদাবাজি, অপহরণ, মাদক কারবার, স্বর্ণ চোরাচালানসহ এমন কোনো অপরাধ নেই যা তারা করেনি। অথচ এই আরসা এক সময় রোহিঙ্গাদের কাছে দাবি করেছিল তারা স্বাধীনতার জন্য লড়বে। কিন্তু তারা করেছে পুরোটাই উল্টো। সগোত্রের লোকজনকে নির্যাতন করেছে সবচেয়ে বেশি। ক্যাম্পের সন্ত্রাসী কার্যক্রম নিয়ে কথা হয় বিভিন্ন ক্যাম্পের কয়েকজন রোহিঙ্গার সঙ্গে। আরসা সাংগঠনিক ও মাঠ পর্যায়ে দুর্বল হয়ে পড়েছে দাবি করে তারা জানান, ক্যাম্পে এখন আধিপত্য চলছে আরএসও’র। তবে আরএসও এখনো পর্যন্ত সাধারণ রোহিঙ্গাদের ক্ষতি করেনি। তারা ক্যাম্পে ক্যাম্পে আরসাকে প্রতিরোধ করছে। আরএসও’র শক্ত অবস্থানের কারণে বিভিন্ন ক্যাম্প ছেড়ে পালিয়েছে আরসার সদস্যরা। যে কয়েকজন আছে তারা বিভিন্ন ক্যাম্পে জড়ো হয়ে চোরাগোপ্তা হামলা চালানোর চেষ্টা চালায়।
২০১২ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সা¤প্রদায়িক দাঙ্গার পর ২০১৩ সালে ‘হারাকাহ আল-ইয়াকিন (বিশ্বাসের আন্দোলন)’ নামে একটি সংগঠন প্রতিষ্ঠা লাভ করে, যা পরবর্তীতে রূপ নেয় আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি (আরসা) নামে। পাকিস্তানে জন্ম নেয়া রোহিঙ্গা আতাউল্লাহ আবু আম্মার জুনুনীকে এই সংগঠনটির মূল উদ্যোক্তা বলা হয়। আরসার সহ-উদ্যোক্তা হিসেবে আলোচিত ছিলেন মোহাম্মদ হাশিম ও মৌলভী খালেদ। এরমধ্যে হাশিম অজ্ঞাত ব্যক্তিদের হাতে মৃত্যু বরণ করেছেন। প্রতিষ্ঠার শুরু থেকে দলটি মিয়ানমারে রোহিঙ্গাদের বুঝানোর চেষ্টা করে তারা রোহিঙ্গাদের স্বাধীনতার জন্য লড়বে। ফলে দলে দলে সাধারণ রোহিঙ্গা যুবক ও বিভিন্ন বয়সীরা যোগ দেয় দলটিতে। পরে ২০১৬ সালের ৯ অক্টোবর এবং ২০১৭ সালের আগস্টে কয়েক দফায় মিয়ানমার সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে আরসা বোমা হামলাসহ নানাভাবে সংঘর্ষে জড়ালে সাধারণ রোহিঙ্গাদের উপর নিপীড়ন চালায় জান্তা সরকার। যার ফলশ্রুতিতে রোহিঙ্গা ঢল নামে বাংলাদেশে। ২০১৭ সালে বাংলাদেশের উখিয়া- টেকনাফে আশ্রয় নেয় ১০ লাখেরও বেশি রোহিঙ্গা।






















