ঢাকা ১১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের সাম্প্রতিক পরিস্থিতি বিদেশি কূটনীতিকদের জানাল সরকার শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার  ৬ মামলার আসামি আবারও ইয়াবাসহ গ্রেপ্তার পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ২২ হাজার চায় শ্রমিকপক্ষ, মালিকদের প্রস্তাব ১৫,৮০০ জ্বালানি খাতে অদৃশ্য ছায়া: সরকার বদলালেও অটুট বিপু-এজাজ সিন্ডিকেট বিজয় দিবসে দেশে  ফিরতে চান শেখ হাসিনা দুই মিনিটের ব্যবধানে দুই দফা ভূমিকম্প, কেঁপে উঠল উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন এলাকা ডিএনসিসি কাপের নতুন আসর, টাইটেল স্পন্সর বসুন্ধরা হাউজিং মালয়েশিয়ার প্রলোভনে সাগরে জিম্মি-বাণিজ্য

রামপালে দরিদ্র আকরাম মুন্সীর জায়গা দখল চেষ্টার অভিযোগ

আবু-হানিফ, বাগেরহাট
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৪৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫ ২২৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রামপালের চিত্রা গ্রামের দরিদ্র আকরাম মুন্সীর ভােগদখলীয় জায়গা দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিকার চেয়ে ভুক্তভোগী আকরাম হোসেন বাগেরহাটের জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে জানা গেছে, উপজেলার চিত্রা গ্রামের আকরাম হোসেন চিত্রা মৌজার এসএ ৯৫ খতিয়ানের এসএ ৩১৮/৭৪৭ দাগের মোট ২.৩০ একর জমির মধ্যে ০.৬০০০ একর জমি প্রাপ্ত হন।

কিন্তু প্রতিপক্ষ একই এলাকার মৃত মোস্তফা মল্লিকের ছেলে কামাল উদ্দিন মল্লিক, জব্বার আলীর ছেলে সাহেব আলী শেখ, সাহেব আলীর ছেলে রেজোয়ান শেখ ও ছাদ্দাম শেখ সীমানা ঠিক নেই বলে বাড়ীতে প্রবেশ করে পুকুরে থাকা মাছ, গাছে থাকা নারকেলসহ জমিতে থাকা ফসলাদি লুটপাট করে নিয়ে যায়। প্রতিপক্ষদের বাড়ী আকরামের সীমার কাছে হওয়া তারা জমির আইল ঠিক নেই এই অজুহাতে জমি দখলের অপচেষ্টা চালায়।

ভাক্তভোগী আকরাম অভিযোগে জানান, চিত্রা মৌজার এসএ ২৯১ নং খতিয়ানের ৩১৮ দাগের মোট জমি ২.৩০ একরের মধ্যে নালিশী জমির ২.৩০ একর জমি ভূয়া খতিয়ানভূক্ত হয়েছে। যা এনিমিভূক্ত। প্রতিপক্ষ পুরো জমি তাদের নিজেদের দাবী করে ভোগদখল করার চেষ্টা করে আসছে। জমি নিয়ে বাগেরহাটের বিজ্ঞ আদালতে বিবাদীদের বিরুদ্ধে ১৩/২০১২ নং একটি মামলা চলমান রয়েছে। মামলা থাকার পরেও প্রতিপক্ষ জমি দখলের অপচেষ্টা চালাচ্ছে। প্রতিপক্ষ প্রভাবশালী হওয়ায় তাদের কাছে আকরাম নিরাপদ নন বলে জানান, তিনি প্রশাসনের জোর হস্তক্ষেপ কামনা করেন।

অভিযোগের বিষয়ে প্রতিপক্ষ কামাল ও সাহেব আলীর কাছে জানতে চাইলে তারা বলেন, আকরাম মুন্সী কোন জমি পাবেন না, জমির মালিক জেহাদ হোসেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রামপালে দরিদ্র আকরাম মুন্সীর জায়গা দখল চেষ্টার অভিযোগ

সংবাদ প্রকাশের সময় : ১০:৪৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫